এই পোষ্টে শেষ সংগ্রাম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জানি পৃথিবীটা একদিন ধংস হবে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
অ্যালবাম - শেষ সংগ্রাম
গীতিকার - মুন্সি ওয়াদুদ
সুরকার - শেখ সাদি খান
শিল্পী - এন্ড্রু কিশোর / সাবিনা ইয়াসমিন
Jani Prithivita Ekdin Song Lyrics 👇
[জানি পৃথিবীটা একদিন ধংস হবে
শুধু তোমার আমার প্রেম রয়ে যাবে
শুধু তোমার আমার প্রেম রয়ে যাবে] - ২ বার
যদি সূর্যের আলো নিভে যায় কখনো,
দু'জনার ভালোবাসা রবে তখনও
যদি সূর্যের আলো নিভে যায় কখনো,
দু'জনার ভালোবাসা রবে তখনও
মনেরি আলোয় এই দুটি চোখ
মনেরি আলোয় এই দুটি চোখ
প্রেমেরি পথ জানি চিনে নিবে
জানি পৃথিবীটা একদিন ধংস হবে
শুধু তোমার আমার প্রেম রয়ে যাবে
শুধু তোমার আমার প্রেম রয়ে যাবে
যদি বেদনায় ভেঙে পড়ে কখনো হৃদয়
মানবো না তবু প্রেমের কোন পরাজয়
যদি বেদনায় ভেঙে পড়ে কখনো হৃদয়
মানবো না তবু প্রেমের কোন পরাজয়
মরন হলেও এই দুটি প্রাণ
মরন হলেও এই দুটি প্রাণ
ভালোবেসে একাকার হয়ে রবে!
[জানি পৃথিবীটা একদিন ধংস হবে
শুধু তোমার আমার প্রেম রয়ে যাবে ওগো
তোমার আমার প্রেম রয়ে যাবে!] - ২ বার