Trending

Chand Keno Aase Na (চাঁদ কেন আসে না আমার ঘরে) Song Lyrics

গানের নাম - চাঁদ কেন আসে না আমার ঘরে? আমাদের ছোটবেলায় ছিলো পাড়া। সেই পাড়ায় প্রতি সপ্তাহে শনি-রবিবার সকাল বেলাটা বাঁধা থাকতো গানের মাষ্টার মশাইদের জন্যে। বিচিত্র গলায় সা রে গা মার চর্চা চলতো দুয়েক ঘর অন্তর অন্তর। পড়াশুনার বিরাট কোন চাপ ছিলো না তখন। ছিলো না প্রতি সোমবার ওই ইন্টারনাল এসেসমেন্টের মত গাল ভরা পরীক্ষার চোখ রাঙানি। তখনো কোন ফ্লাটে থাকো? এরকমটা নয়; প্রশ্ন করা হতো কোন বাড়ীর পোলা তুমি?

একটা সময়ে ডুবে থাকতাম শচীন দেব বর্মণ, মদন মোহন, সুধীন দাশগুপ্ত, আর ডি বর্মণ আর সলীল চৌধুরীতে। বাড়ীতে গানের আবহাওয়া থাকলে অর্থাৎ জ্যেঠাতো ভাই বোনেরা নাচ গান শেখলে শিখতে হতোই; বিশেষ করে মা যদি এহেনু সারস্বত চর্চায় আগ্রহী হতেন তাহলে তো কথাই নেই 

এমনি এক পরিবার, যে পরিবারের কথা বা ছবি উপরে যেমনটা লিখলাম তেমনটি। পুরনো গান শুনে বড় হওয়া, মা সু-গায়িকা সেরকম একটি চেনা ছবির মত পরিবারে জন্মে রাঘব চট্টপাধ্যায় কে গানটা গাইতেই হতো। হ্যা রাঘব চট্টপাধ্যায়। এই পোষ্টে তার গাওয়া সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits: 
অ্যালবাম - Amar Akash - Raghab Chattopadhyay
গীতিকার - সুমিত সমাদ্দার 
সুরকার - চিরদীপ দাসগুপ্ত 

Chand Keno Aase Na Amar Ghore Song Lyrics 👇

চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
ও চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও... 
চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে

দিন যায় রাত যায় বয়ে যায় সময়
ম্লান মুখ তার আজো সেই
চোখ চায় মন চায় তবু ভাঙ্গা হৃদয়
সবই আছে চাঁদ শুধু নেই
মেঘেরা যদি গিয়েছে দূরে সরে
চাঁদ কেন আসে না আমার ঘরে

জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায়
আলো করে আঙিনা সবার
আমি আছি ভরসায় ঘোর অমানিশায়
কাটেনা কেন যে এ আঁধার
ভালোবাসা গুমরে কেঁদে মরে
চাঁদ তবু আসেনা আমার ঘরে

ও চাঁদ কেন আসে না আমার ঘরে
চাঁদ কেন আসে না আমার ঘরে
সে অভিমানীনি আজো তো বলেনি
অভিমানিনী আজো তো বলেনি
আসবে কিনা সে ফিরে ও... 
চাঁদ কেন... 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম