এই পোষ্টে অগ্নি সাক্ষী সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় আর এই গানটি গেয়েছেন কনক চাঁপা। গানের নাম -বড় সাধ জাগে একবার তোমায় দেখি
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা
Boro Sadh Jage Ekbar Song Lyrics 👇
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি
সৃতির জানলা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যত টুকু, আলো আসে
সে আলোয় মন ভরে যায়
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
[আমার এ অন্ধকারে
কত রাত, কেটে গেল
আমি আঁধারেই রয়ে গেলাম] - ২ বার
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি,
ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যায় এঁকে রঙে রঙে, সুরে সুরে
ওরা যদি গান হয়ে যায়
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
🔊 আমার মতামত - সুরকার হিসাবেও শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় অতুলনীয়। তিনি তাঁর কাজের মাধ্যমে সবার মনের মধ্যে বেঁচে আছেন এবং কনক চাঁপা ও খুব সুন্দর গেয়েছেন ❤️