এই পোষ্টে একটি গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় আর এই গানটি গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানের নাম - বড় সাধ জাগে একবার তোমায় দেখি
🎧 Song Credits:
অ্যালবাম - Ganer Majhe Benche..-In Memory Of Pratima Banerjee
গীতিকার - পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী - প্রতিমা বন্দ্যোপাধ্যায়
Boro Sadh Jage Song Lyrics 👇
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
স্মৃতির জানলা খুলে চেয়ে থাকি
সৃতির জানলা খুলে চেয়ে থাকি
চোখ তুলে যত টুকু, আলো আসে
সে আলোয় মন ভরে যায়
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
[আমার এ অন্ধকারে
কত রাত, কেটে গেল
আমি আঁধারেই রয়ে গেলাম] - ২ বার
তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি,
ভোরের স্বপ্ন থেকে সেই ছবি
যায় এঁকে রঙে রঙে, সুরে সুরে
ওরা যদি গান হয়ে যায়
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
বড় সাধ জাগে একবার তোমায় দেখি
একবার তোমায় দেখি
কতকাল দেখেনি তোমায়,
একবার তোমায় দেখি
🔊 আমার মতামত - এ গান চিরদিনের গান। যতদিন বাঙালি থাকবে, বাঙালির হৃদয়ে সংবেদনশীলতা থাকবে ততদিন এ গান বেঁচে থাকবে। প্রতিমা দেবীর মধ্যে যে শান্ত ভাব ছিল তা তাঁর কণ্ঠেও ঝরে পড়তো। কি সাবলীল গায়কী! কোনো হাত নাড়া, ঘাড় নাড়া মুখের বিকৃতি ছাড়াই সুরের সমস্ত পর্দায় অবাধ গতিবিধি ❤️