Tumi Shudu Jibon Dila (তুমি শুধু জীবন দিলা) Song Lyrics

এই পোষ্টে কে আমার বাবা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি শুধু জীবন দিলা জন্ম দিলো কে?। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং খালিদ হাসান মিলু

🎧 Song Credits:
অ্যালবাম - কে আমার বাবা
গীতিকার কবির বকুল
সুরকার - প্রণব ঘোষ

Tumi Shudu Jibon Dila Song Lyrics 👇

তুমি শুধু জীবন দিলা জন্ম দিলো কে
পর যদি গো পরই হবে, পর যদি গো পরই হবে
আপন তবে কে রে? 
নয়ন থাইকা অন্ধ আমি রে, 
ও বিধি নয়ন থাইকা অন্ধ আমি রে
ও বিধি রে... ও বিধি রে... 

তুমি শুধু জীবন দিলা জন্ম দিলো কে
পর যদি গো পরই হবে, পর যদি গো পরই হবে
আপন তবে কে রে? 
নয়ন থাইকা অন্ধ আমি রে, 
ও বিধি নয়ন থাইকা অন্ধ আমি 

[কাকের বাসায় জন্মায় কোকিল জানে না তো কাক
বুঝতে পারে সেই রহস্য কোকিল দিলে ডাক] - ২ বার 
পর হইলো যে ঘরের মানুষ, যখন ছিলাম আমি বেহুঁশ  
নই যে অন্তর্যামী রে, নই যে অন্তর্যামী রে
তুমি শুধু জীবন দিলা জন্ম দিলো কে
পর যদি গো পরই হবে, পর যদি গো পরই হবে
আপন তবে কে রে? 
নয়ন থাইকা অন্ধ আমি রে, 
ও বিধি নয়ন থাইকা অন্ধ আমি রে 

[রক্ত দিয়ে যেঁ সম্পর্ক আছে কি তার দাম
জন্ম নিলাম যার ঔরসে জানলাম না তার নাম!] - ২ বার 
কেউ তো আমার নয়রে আপন 
কোথায় যাবো আমি এখন!
কার দুয়ারে থামি রে, কার দুয়ারে থামি রে!  
তুমি শুধু জীবন দিলা জন্ম দিলো কে
পর যদি গো পরই হবে আপন তবে কে রে? 
নয়ন থাইকা অন্ধ আমি রে, 
ও বিধি নয়ন থাইকা অন্ধ আমি রে
ও বিধি রে... ও বিধি রে... 
ও বিধি রে... ও বিধি রে... 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম