এই পোষ্টে অন্ধ বিশ্বাস সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Amar Buker Fuldanite Song Lyrics 👇
আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে
তোমার নামের একটি গোলাপ রেখে দিলাম হেসে
আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে
তোমার নামের একটি গোলাপ রেখে দিলাম হেসে
আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে...
[পায়ের নুপুর ঝুমুর ঝুমুর ছন্দ শুধু দোলে
অঙ্গ আমার ময়ূর হয়ে তারই সাথে দোলে] - ২ বার
আগে তোমার পাইনি দেখা হায়রে কপাল দোষে
ও... আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে
তোমার নামের একটি গোলাপ রেখে দিলাম হেসে
আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে...
[তোমার ছোয়ায় হাতের কাকন বাজে রিনিঝিনি
চোখের কাজল ডেকে বলে তোমায় আমি চিনি] - ২ বার
তাইতো আমি ধরা দিলাম তোমার কাছে এসে
হুম... আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে
তোমার নামের একটি গোলাপ রেখে দিলাম হেসে
আমার বুকের ফুলদানীতে তোমায় ভালোবেসে...
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️