বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র খুব কম রয়েছে এর মাঝে অন্যতম হচ্ছে তোমাকে চাই। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমায় করতে সুখী। গানটি গেয়েছেন অনুরাধা পাড়োয়াল এবং অমিত কুমার আর লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎧 Song Credits:
শিল্পী - অনুরাধা পাড়োয়াল / অমিত কুমার
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Amay Korte Shukhi Song Lyrics 👇
তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছো
তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছ
বলোনা, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে,
পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো;
পুড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছ
[তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানিনা কতটা আমি হয়েছি তোমার!] - ২ বার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো, মাটি যে ঢেউ এলে
পুড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছ
[দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা] - ২ বার
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে!
বলোনা, কি সুখ তুমি পেলে?
তোমায় পেয়ে,
পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো;
পুড়েছি প্রদীপ সেই আলো জ্বেলে
তুমি আমায় করতে সুখী জীবনে,
অনেক বেদনাই সয়েছো
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে! সময়ের সাথে সাথে গান গুলো আবার নতুন করে নতুন প্রজন্ম কাছে ফিরে আসবে বার বার ❤️