জীবন সংসার সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে যার নাম - পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। গানটির কথা লিখেছেন জাকির হোসেন রাজু এবং গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং আগুন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন / আগুন
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Prithibite Sukh Bole Song Lyrics 👇
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
জ্বলে পুড়ে মরার মাঝে, যদি কোন সু'খ থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
[পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই
সেখানেই তোমাকে পাই খুঁজে পাই] - ২ বার
পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো
হ্রদয়ের দাম দিয়ে হ্রদয় নিলেম
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
[এ জীবন সংসার বড় মধুময়
যদি গো সেখানে ভালোবাসা রয়] - ২ বার
ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো
যার বিনিময়ে আমি তোমাকে পেলেম
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
জ্বলে পুড়ে মরার মাঝে, যদি কোন সু'খ থাকে
তার নাম ভালোবাসা, তার নাম প্রেম
🔊 আমার মতামত - সোনালী শৈশব থেকে যৌবনের শেষ প্রান্তে এসে, বার্ধক্য ছুঁয়ে যাবে তবুও শুনার এতটুকু আগ্রহ কমবে না। কিছু জিনিস অনবদ্য হিসেবে সারাজীবন থেকে যাবে।সালমান শাহ'র অভিনীত মুভি ও গানগুলো তার মধ্যে অন্যতম ❤️