২০০৩ সালের আলোচিত সিনেমা গুলোর মধ্যে অন্যতম সিনেমা স্বপ্নের বাসর । এই সিনেমাটির সবকটি গানই সাধারণ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার মধ্যে অন্যতম হচ্ছে - তোমার এই নীল নীল চোখ। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomar Oi Nil Nil Chokh Song Lyrics 👇
[তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল] - ২ বার
তোমার এই নীল নীল চোখ
রাঙা পায়ে রুম ঝুম ঝুম ঝুম
হাতরে কাখন ছুম ছুম ছুম
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম
এই রাঙা পায়ে রুম ঝুম ঝুম ঝুম
হাতরে কাখন ছুম ছুম ছুম
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম
এলো চুলে ঢেউ তোলে, যেন মেঘেরই আঁচল
আমায় করেছো পাগল;
তোমার এই নীল নীল চোখ!
[ঝুমকো লতায় ঝুন ঝুন ঝুন
কন্ঠে তোমার গুণ গুণ গুণ
আগুন ঝরা অঙ্গ দেখে হয়ে গেছি খুন] - ২ বার
ভীরু লাজে বউ সেজে, মেখে প্রেমেরই কাজল
আমায় করেছ পাগল;
তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি, প্রেমে পড়েছি!
গোলাপী গালে টোল,
আমায় করেছে পাগল।
তোমার এই নীল নীল চোখ...
🔊 আমার মতামত - নব্বই দশকের পরে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো। এমন দারাজ গলায় সবাই গাইতে পারে না। হৃদয় উজার করে গানটি গাওয়ার জন্য এন্ড্রু কিশোর কে অভিনন্দন ❤️