কিছু কিছু ব্যক্তিত্ব আছে যাদের ভুলা খুব কঠিন তেমনি একজন শাবনূর । এই পোষ্টে তার অভিনীত সিনেমা কাজের মেয়ে এর একটি জনপ্রিয় গান - একদিন তোমাকে না দেখলে। এই পোষ্টে এই গানের লিরিক্স শেয়ার করবো
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ekdin Tomake Na Dekhle Song Lyrics 👇
[একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়] - ২ বার
[আমি তোমারি সন্ধানে, এসেছি এই জগৎ মাঝে
তুমি বিহীন একা আমি, থাকতে আর পারিনা যে] - ২ বার
তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়,
বড় কষ্ট হয়!
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়!
[আমার সারা অন্তর জুড়ে শুধু রয়েছো যে তুমি
তোমার বিরহে এ জীবন হবে ধুধু মরুভূমি] - ২ বার
তবু এই যে চাওয়া পাওয়া যথেষ্ট নয়,
বড় কষ্ট হয়!
[একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়
সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়
বড় কষ্ট হয়!] - ২ বার
🔊 আমার মতামত - নব্বই দশকের পরে বাংলা সিনেমার সবচেয়ে হিট গান। হাটে, মাঠে, ঘাটে, বিয়ে বাড়ি, বন্দরে, বাজারে, গ্রামে, শহরে এক কথায় বাংলাদেশের প্রতিটি অলিতে-গলিতে এই গান বাজতো❤️