Tomake Emon Kore (তোমাকে এমন করে) Song Lyrics

বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি রিয়াজ-শাবনুর। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে স্বপ্নের বাসর সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - তোমাকে এমন করে

🎧 Song Credits: 

Tomake Emon Kore Song Lyrics 👇

[তোমাকে এমন করে রেখেছি বুকে ধরে
কেড়ে নিয়ে যেতে কেউ পারবেনা আর
মরন এলেও ফিরে যাবে বার বার
মরন এলেও ফিরে যাবে বার বার] - ২ বার 

[চোখে চোখে তুমি থেকো চিরকাল
কখনো করনা চোখেরি আড়াল] - ২ বার 
ও ও এতটুকু আশা, শুধু ভালোবাসা
আমাকে দিও উপহার... 
জনমে জনমে আমি, শুধু যে তোমার
জনমে জনমে আমি, শুধু যে তোমার 

[কখনো ভাবিনি দেখে প্রিয় মুখ
এ জীবনে পাবো এত বড় সুখ] - ২ বার 
ও যতদিন বাঁচি, রবো কাছাকাছি
এ টুকু দিও অধিকার... 
জনমে জনমে আমি, শুধু যে তোমার
জনমে জনমে আমি, শুধু যে তোমার 

[তোমাকে এমন করে রেখেছি বুকে ধরে
কেড়ে নিয়ে যেতে কেউ পারবেনা আর
মরন এলেও ফিরে যাবে বার বার
মরন এলেও ফিরে যাবে বার বার] - ২ বার 


🔊 আমার মতামত - আশ্চর্য অভিনয়! কি গ্ল্যামার! কি অসাধারন বডি ল্যাঙ্গুয়েজ! কি অসম্ভব সুন্দর নাচ! অভিনয় প্রতিভা ও ভালো লাগার ফুল প্যাকেজের নাম শাবনুর ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম