বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি রিয়াজ-শাবনুর। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে ভালোবাসা কারে কয় সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - একটা কথাই জানে আমার মন
🎧 Song Credits:
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ekta Kothai Jane Song Lyrics 👇
[একটা কথাই জানে আমার মন
তোমাকে না পেলে আমার
হয় যেন মরন] - ২ বার
আমার হয় যেন মরন
একটা শুধু জীবন আমার, একটা শুধু আশা
একটু খানি ছোট্ট ঘরে তোমার ভালোবাসা
সারাজনম দেখেই যাবো, তোমায় সারাক্ষণ
মরেও আমি রাখবো মেলে এ দু'টি নয়ন
[একটা কথাই জানে আমার মন
তোমাকে না পেলে আমার
হয় যেন মরন] - ২ বার
আমার হয় যেন মরন
একটা শুধু চাওয়া আমার, বুক জুরে আছে
চিরদিনই রইবে তুমি আমার বুকের কাছে
তুমি আমার মুখের হাসি দুখেরই কাদন
তোমার সাথে বাঁধা আমার অন্তরের বাধন
[একটা কথাই জানে আমার মন
তোমাকে না পেলে আমার
হয় যেন মরন] - ২ বার
আমার হয় যেন মরন
🔊 আমার মতামত - আশ্চর্য অভিনয়! কি গ্ল্যামার! কি অসাধারন বডি ল্যাঙ্গুয়েজ! কি অসম্ভব সুন্দর নাচ! অভিনয় প্রতিভা ও ভালো লাগার ফুল প্যাকেজের নাম শাবনুর ❤️