আপন মানুষ আঘাত করলে কষ্টটা বুকের ভিতর এসে লাগে। সব মানুষেরই কিছু জীবনের গল্প থাকে যা অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যায় তাইতো গীতিকার গৌতম সুস্মিত কথাগুলো এভাবে ফুটিয়ে লিখতে পেরেছেন গানের নাম - সবারি কপালে সুখ সয়না
🎧 Song Credits:
শিল্পী - কুমার শানু
Shobari Kopale Shukh Shoina Song Lyrics 👇
হো ও হো ও ও হো ও হো ও
[সবারি কপালে সুখ সয়না
তাইতো সবাই সুখী হয়না] - ২ বার
ভাঙ্গে কত সাধের ঘর আসে অপবাদের ঝড়
ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর
কত যে আপন হলো পর
হায়... কত যে আপন হলো পর
সবারি কপালে সুখ সয়না
তাইতো সবাই সুখী হয়না
ভরসার বিনিময়ে আসে প্রতারণা
পরিজন হয়না আপনজনা
ও ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা
পরিজন হয়না আপনজনা।
মধুর ভুবন হলো ধূ ধূ বালুচর
কত যে আপন হলো পর
হায়... কত যে আপন হলো পর
সবারি কপালে সুখ সয়না
তাইতো সবাই সুখী হয়না
এই যুগে নেই কোন সততার সম্মান
ভালবাসা দিয় মন পায় শুধু অপমান
ও ও এই যুগে নেই কোন সততার সম্মান
ভালবাসা দিয় মন পায় শুধু অপমান
আহত হৃদয় তাই হলো যে নিথর
কত যে আপন হলো পর
হায়... কত যে আপন হলো পর
সবারি কপালে সুখ সয়না
তাইতো সবাই সুখী হয়না
ভাঙ্গে কত সাধের ঘর
আসে অপবাদের ঝড়
ঘর ছেড়ে তাই কেউ হয় যাযাবর
কত যে আপন হলো পর
হায়... কত যে আপন হলো পর
কত যে আপন হলো পর
🔊 আমার মতামত - সত্যি বাংলার এ এক অন্যতম গান যা শুনলে মন জুড়িয়ে যায়। এ যেন কষ্টকে বিলীন করে দেয়া এক অদৃশ্য শক্তি। স্বপ্ন ভাঙলেই এই গানটি শুনতে মন চায় যেন। কথাটা সত্যি? ভালোবাসা রইলো ❤️