O Thai Mamu Go (ও থাই মামু গো বাংলাদেশী বউ মোরা) Song Lyrics

এই পোষ্টে লাভ ইন থাইল্যান্ড সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ও থাই মামু গো বাংলাদেশী বউ মোরা চাই। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোরআগুন এবং কনক চাঁপা

🎧 Song Credits:
অ্যালবাম - লাভ ইন থাইল্যান্ড

O Thai Mamu Go Song Lyrics 👇

ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই
প্লেন ভাড়া কইরা চলো ঢাকায় চইলা যাই 
ঢাকায় চইলা যাই...
সোনা ধন ভাগিনা, সোনা ধন ভাগিনা
থাই মেয়ে খাঁটি দুধের সর!
বিয়া কইরা মাখন খাবি সারাজীবন ভর 
সারাজীবন ভর!
ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই

ও... মোটা মামুরে, ও মোটা মামুরে 
[বাংলাদেশী নারী হবে স্বামীর চরণদাসী 
সোহাগের-ই শীতল ছায়া দেবে বারোমাসি গো
দেবে বারোমাসি!] - ২ বার 
আসল নকল সোনা মামু চেনো না তো ছাই
চেনো না তো ছাই !  
ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই
প্লেন ভাড়া কইরা চলো ঢাকায় চইলা যাই 
ঢাকায় চইলা যাই...
সোনা ধন ভাগিনা, সোনা ধন ভাগিনা
থাই মেয়ে পাকা আঙুরফল 
ওরা জানে ভালোবাসার বিচিত্র কৌশল, 
বিচিত্র কৌশল! 
ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই

ও... মোটা মামুরে, ও মোটা মামুরে 
বাংলাদেশী নারী হইলো বেহেস্তের-ই পরী
রুপ যেন তাদের-ই গায়ে করে গড়াগড়ি রে 
করে গড়াগড়ি!
চোখ থাকিতে অন্ধ মামু নারী চিনো নাই 
নারী চিনো নাই! 
ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই
প্লেন ভাড়া কইরা চলো ঢাকায় চইলা যাই 
ঢাকায় চইলা যাই...
সোনা ধন ভাগিনা, সোনা ধন ভাগিনা
থাই মামুর ভাঙিস না রে মন
বিয়া তোরা করবি আমার পছন্দ মতন
পছন্দ মতন! 
[ও থাই মামু গো, ও থাই মামু গো 
বাংলাদেশী বউ মোরা চাই] - ২ বার 


🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম