এই পোষ্টে বিরাজ বৌ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার সকল চাওয়া তোমারই কাছে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Amar Sokol Chawa Song Lyrics 👇
আমার সকল চাওয়া তোমারই কাছে
তোমারই কাছে আমি চাই
আমার সকল চাওয়া তোমারই কাছে,
তোমারই কাছে আমি চাই
নয়নে নয়নে তুমি, দেহ মন প্রানে তুমি
তুমি ছাড়া কিছু নাই...
আমার সকল চাওয়া তোমারই কাছে,
তোমারই কাছে আমি চাই
[বরষা না হলে ফুল ফোটে না যেমন
তেমনি তোমাকে ছাড়া বৃথা এ জীবন!] - ২ বার
অন্তরে অন্তর তুমি অঙ্গের ও বাসর তুমি
তোমারে জড়ায়ে রাখি তাই
নয়নে নয়নে তুমি, দেহ মন প্রানে তুমি
তুমি ছাড়া কিছু নাই...
আমার সকল চাওয়া তোমারই কাছে,
তোমারই কাছে আমি চাই
[ভালোবেসে পোড়া বুক দাও ভরে দাও
তোমারই বাসনা দিয়ে আমাকে সাজাও] - ২ বার
সুখেরও কাজল তুমি, দুঃখে আঁখি জল তুমি
সুখেরও কাজল তুমি, দুঃখে আঁখি জল তুমি
নিজেকে তোমারই মাঝে পাই
নয়নে নয়নে তুমি, দেহ মন প্রানে তুমি
তুমি ছাড়া কিছু নাই...
আমার সকল চাওয়া তোমারই কাছে,
তোমারই কাছে আমি চাই
নয়নে নয়নে তুমি, দেহ মন প্রানে তুমি
তুমি ছাড়া কিছু নাই...
আমার সকল চাওয়া তোমারই কাছে,
তোমারই কাছে আমি চাই
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️