দেহতত্ত্ব ও মরমিয়াবাদ যেমন বিষয়ে থেকেছে লোকগানে তেমনি রাজনৈতিক ব্যঙ্গ, রসিকতা, সমালোচনা সবই উপাদান হিসেবে সমৃদ্ধ করেছে লোকগানের আঙিনা। এখন যে, গানের লিরিক্স দিবো সেই গানটা শুনলেই বুঝবেন, ভিন্ন ধারার একটি গান। বিষয় সম্পুর্ন আলাদা অথচ লোকায়িত সুরের আবেদন কোথাও গিয়ে আপনাকে তৃপ্ত করবে। আনন্দ দেবে...
লোকে বলে বলে রে (Loke Bole Bole Re)
🎧 Song Credits:
অ্যালবাম - Nirmalendu Chowdhury Swarane
গীতিকার - হাসন রাজা
সুরকার - নির্মলেন্দু চৌধুরী
শিল্পী - নির্মলেন্দু চৌধুরী
Loke Bole Bole Re Song Lyrics 👇
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু, কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার
ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার
এ ভাবিয়া হাসন রাজায় ঘর-দুয়ার না বান্ধ,
কোথায় নিয়া রাখবো আল্লায়, তাই ভাবিয়া কান্দে।
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার
আগে যদি জানত হাসন, বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা, বানাইত দালান-কোঠা করিয়া রঙিন
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু, কি ঘর বানাইমু আমি শূণ্যের মাঝার।
লোকে বলে, বলেরে ঘর বাড়ি ভালা নাই আমার (২বার)
Loke Bole Bole Re Lyrics 👇
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar
Ki Ghor Banaimu, Ki Ghor Banaimu Ami Shunner Majhar
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar
Valo Koira Ghaar Banaiya Koydin Thakmu Aar
Aayna Diya Chaiya Dekhi, Aayna Diya Chaiya Dekhi Pakna Chul Aamar
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar
Aai Vabiya Hason Rajay Ghaar Bari Na Bandhe
Kothay Niya Rakhbo Allah, Tai Vabia Kande
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar
Aage Jodi Janto Hasan, Bachbo Kotodin
Banaito Dalan-Kotha, Banaito Dalan-Kotha Koria Rongin
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar
Ki Ghor Banaimu, Ki Ghor Banaimu Ami Shunner Majhar
Loke Bole, Bole Re Ghaar Bari Vala Nai Aamar (x2)
🔊 আমার মতামত - কালজয়ী গান। এই সব গানগুলো কখনো পুরাতন হবে না। হাসান রাজা পুরো সিলেটের গর্ব শুধু সিলেট নয় বাংলাদেশের গর্ব। আজ সকালে গানটি শুনে আমার মন ঠাণ্ডা হয়ে গিয়েছে যেন। খুব সুন্দর গান ও গানের কথা। আমার মত ভাবুকদের জন্য এরুপ গানের প্রয়োজন আছে তবে মজার বিষয় হচ্ছে সত্যি সত্যি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার ❤️