Amar Jiban Nadir Opaare (আমার জীবন নদীর ওপারে) Lyrics

Amar Jiban Nadir Opaare

এর আগে কোন একটা পোষ্টে  শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  দেবদাস  এর শেষ কয়েকটা অংশ শুনাচ্ছিলাম- সেখানে দেবদাস তার জীবনের একেবারে শেষ লগ্নে গরুর গাড়ী করে অনেক কষ্টে এসে পৌছেচে হাতিপোতায়, জমিদার বাড়ির সামনে অশ্বততলায়। গরুর গাড়ীর গাড়োয়ান তাকে কষ্ট করে এনে খরের বিছানয় শুয়ে দিয়েছে। এর পরের কি হয়েছিলো সেটা এখন বলবো তবে আগের গল্পটুকু পড়তে এখানে ক্লিক করুন

ভোর হলো... সকাল বেলা জমিদার বাড়ী থেকে লোক বের হলো। এক আশ্চর্য দৃশ্য যেন,  গাছ তলায় একজন লোক মারা যেতে বসেছে। একে একে অনেক লোক জমা হলো। দেবদাস সকলের দিকে চেয়ে দেখলো কিন্তু তার কন্ঠ রোধ হয়েছিলো। একটা কথাও বলতে পারলো না। 

ডাক্তার এসে বললো- "হুম, শ্বাস উঠেছে এখুনি মারা যাবে"। কেউ একজন দয়া করে মুখে একফোটা জল দিয়ে গেলো। দেবদাস তার দিকে এক করুণ দৃষ্টিতে চেয়ে দেখলো তারপর চোখ বুঝলো। আরো কিছুক্ষন বেঁচে ছিলো তারপর সব শেষ! 

খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিলো বটে কিন্তু আজকাল সে কোন বিষয়েই মনোনিবেশ করতে পারতো না বলে, ঠিক বুঝে উঠতে পারে নি। কিন্তু সকলের মুখে যখন ওই কথা তখন পার্বতীও বিশেষ করে শুনতে পেয়ে সন্ধার আগে একজন দাসীকে ডেকে বললো - "কি অয়েছে লা? কে মরেছে?"

মহেন্দ্রকে ডেকে আনা হলো। সে এসে বললো- "তোমাদের দেশের দেবদাস মুখোর্জে" 

"ও মাগো" বলে পার্বতী ছুটলো। মহেন্দ্র ছুটে এসে সামনে বাধা দিয়ে বললো - "তুমি কি পাগল হলে মা"? পার্বতী বের হয়ে গেলো। তারপর, দাসী-চাকর মিলে পার্বতীর মুর্ছিত দেহ টেনে এনে বাড়ীর ভেতর নিয়ে গেলো... 

পোষ্ট করছি এমন কিছু গল্প ও গানের লিরিক্স যা হয়তো বুকের ভেতর জমে থাকা অভিমানের মেঘ গুলোকে ঝড়িয়ে দিলেও দিতে পারে।

আমার জীবন নদীর ওপারে (Amar Jibon Nodir Opaare)

🎧 Song Credits:
অ্যালবাম - ছুটি (১৯৬৭)  
গীতিকার - বরদাপ্রসন্ন দাশগুপ্ত 

গানের লিরিক্স | Song Lyrics 👇

আমার জীবন নদীর ওপারে
এসে দাঁড়ায়ো, দাঁড়ায়ো বঁধূ হে
আমার জীবন নদীর ওপারে
আমি তরীটি বাহিয়া আসব 
তুমি চরণখানি বাড়ায়ো হে
আমার জীবন নদীর ওপারে
এসে দাঁড়ায়ো, দাঁড়ায়ো বঁধূ হে
আমার জীবন নদীর ওপারে।

দিনের আলোটি নিভে যাবে
আঁধার আসিবে ঘিরে
তুমি নয়নের কোণে সোহাগের দীপ
জ্বালিয়া রেখো হে ধীরে
দিনের আলোটি নিভে যাবে
আঁধার আসিবে ঘিরে
তুমি নয়নের কোণে সোহাগের দীপ
জ্বালিয়া রেখো হে ঘীরে।

আমি আপনা হারায়ে নিজে হারা
তুমি এতটুকু হারায়ো, হারায়ো বঁধূ হে
আমার জীবন নদীর ওপারে
এসে দাঁড়ায়ো, দাঁড়ায়ো বঁধূ হে
আমার জীবন নদীর ওপারে
আমি তরীটি বাহিয়া আসব 
তুমি চরণখানি বাড়ায়ো হে
আমার জীবন নদীর ওপারে।

Amar Jiban Nadir Opaare Song Lyrics 👇

Amar Jiban Nadir Opaare
Eshe Darayo, Darayo Bodhu Haee
Amar Jiban Nadir Opaare
Ami Torite Bahiya Asbo
Tumi Choronkhani Barayo Haee
Amar Jiban Nadir Opaare
Eshe Darayo, Darayo Bodhu Haee
Amar Jiban Nadir Opaare

Diner Aloti Nive Jabe
Adhar Asibe Ghire
Tumi Noyoner Kone Sohoager Dip
Jaliya Rakho He Ghire
Diner Aloti Nive Jabe
Adhar Asibe Ghire
Tumi Noyoner Kone Sohoager Dip
Jaliya Rakho He Dhire

Ami Apna Haraye Nije Hara
Tumi Etotuku Haraye, Haraye Bodhu Haee
Amar Jiban Nadir Opaare
Eshe Darayo, Darayo Bodhu Haee
Amar Jiban Nadir Opaare
Ami Torite Bahiya Asbo
Tumi Choronkhani Barayo Haee
Amar Jiban Nadir Opaare

🔊 আমার মতামত - অসম্ভব সুন্দর একটা গান। শুধুমাত্র এ গানটি শোনার জন্য ছুটি ছবিটা দু'বার দেখেছি। অসাধারণ গানের কথা। প্রতিমা বন্দ্যোপাধ্যায় গানের সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন যেন। অত্যন্ত গভীর ও অন্তরস্পর্ষি গান আর তার সাথে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সুরেলা স্বর কিছু বলার অপেক্ষা রাখে না। এই গানগুলি শুনলে মন প্রাণ ভরে যায়। আমি রোজ শুনি ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম