Tare Ami Chokhe Dekhini (তারে আমি চোখে দেখিনি) Lyric

Tare Ami Chokhe Dekhini Lyrics

সে সময়ে প্রতি বছরই গ্রামোফোন কম্পানি চমক দেবার চেষ্টা করতো যাতে শ্রোতারা নতুন কিছু পান। ১৯৭৪ সালের ঘটনা - ঠিক হলো কিশোর কুমারের গানের সুর করবেন লতা মঙ্গেশকর এবং লতা মঙ্গেশকরের গানের সুর করবেন কিশোর কুমার 

গান লেখার দ্বায়িত্ব পেলেন মুকুল দত্ত। লতাজি আগে থেকেই ডেকে নিলেন মুকুল বাবুকে। দুটো গান পছন্দ করে তাতে সুর ও করলেন। এদিকে কিশোর কুমার ভাবছেন যে করেই হোক লতাজির থেকে ভালো সুর করতে হবে। প্রথম দিন - লতা মঙ্গেশকরে সুরে গাইলেন কিশোর কুমার। সেই দুটো গানের প্রথম গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তারে আমি চোখে দেখিনি

🎵 গানের নাম - তারে আমি চোখে দেখিনি

🎧 Song Credits: 
🎵 গান - Tare Ami Chokhe Dekhini
🎬 অ্যালবাম - Serashilpi Seragaan Hits Of Lata Mangeshkar, Kishor
🎶 গীতিকার মুকুল দত্ত
🎹 সুরকার লতা মঙ্গেশকর
🔊 শিল্পী কিশোর কুমার

Tare Ami Chokhe Dekhini Song Lyric 👇

তারে আমি...
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে...
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি

আসতে-যেতে ছলকিয়া, যায় রে যৌবন
আসতে-যেতে ছলকিয়া, যায় রে যৌবন
বইতে পারে না তার বিবশ মন 
ভালোবাসার...
ভালোবাসার ভালো কথা
শুনে নাকি শিহরিয়া যায় শুনেছি
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি

চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে
চোখেতে তার স্বপ্ন শুনি ভীড় করে থাকে
মরণ শুনেছি হাতছানি দিয়া ডাকে
বিষের আবার...
বিষের আবার ভালোমন্দ কি রে, যখন আমি মরতে বসেছি। 
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি
তারে আমি...


🔊 আমার মতামত - পুরনো গান সময়ের সাথে কোনদিনও চাপা পড়ে যায় না। সারা জীবন অমর হয়ে থাকে। কিশোর কুমারের গান শুনলে মনের জড়তা দুর হয় ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম