Shyama Ebar Chhere Cholechhi (শ্যামা এবার ছেড়ে চলেছি মা) Lyric

Shyama Ebar Chhere Cholechhi

রামপ্রসাদী গানে যদি কীর্তন এবং বাউলের ছোয়া থাকে তাহলে পরবর্তী বাংলা গানেও রামপ্রসাদী গানের প্রভাব রয়েছে। ইদানিং সেই সমস্থ গানের লিরিক্স শেয়ার করছি আমি যেগুলোতে আছে রামপ্রসাদী গানের প্রভাব।

রবীন্দ্রনাথের গান আলাদা ধারা তৈরি করলেও রবীন্দ্রনাথ নিজেও বাংলা গানের বিভিন্ন ধারাকে নিজের গানের মধ্যে এনেছেন। জোড়াসাঁকো পর্ব ছেড়ে কবি যখন শিলাইদহ সজাদপুর কালিগ্রাম অঞ্চলে জমিদারি পর্যালোচনার কাজে জড়িয়ে পড়লেন তখন বাংলার লোক-রূপটিকে প্রত্যক্ষ করার সুযোগ তাঁর জীবনে এসেছিলো।

আর এই পর্বেই লোকসংস্কৃতের সংগে কবির নিবিড়ওতম পরিচয় হয়েছিলো। ফলে রচিত হয়েছিলো একের পর এক গান। এই সব গানে মুলত কীর্তন, বাউল এবং রামপ্রসাদীর ছোয়া আছে। এই পর্বে গানের ভাষা সহজ সরল। আপন মনে ভাব প্রকাশ করে চলেছে। 

কবির তরুন বয়সে রচনা বাল্মীকি-প্রতিভা তে রামপ্রসাদী ছোয়া আছে। এই পোষ্টে বাল্মীকি-প্রতিভা থেকে একটি গানের লিরিক্স শেয়ার করবো আপনার সাথে

🎵 গানের নাম - শ্যামা এবার ছেড়ে চলেছি মা

🎧 Song Credits: 
🎵 গান - Shyama Ebar Chhere Cholechhi
🎬 অ্যালবাম - Valmiki Pratibha

Shyama Ebar Chhere Cholechhi Ma Song Lyrics 👇

শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
পাষাণের মেয়ে পাষাণী তুই, 
না বুঝে মা বলেছি মা!
এবার ছেড়ে চলেছি মা!
এত দিন কী ছল করে তুই
পাষাণ করে রেখেছিলি-
এবার ছেড়ে চলেছি মা!

কালো দেখে ভুলি নে আর, 
আলো দেখে ভুলেছে মন -
আমায় তুমি ছলেছিলে, 
এবার আমি তোমায় ছলেছি মা
মায়ার মায়া কাটিয়ে এবার - 
মায়ের কোলে চলেছি মা।
এবার ছেড়ে চলেছি মা!

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - শাক্ত পদাবলির শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেনের এই গান টি অপূর্ব। অসাধারণ মর্মস্পর্শী গান। এসব শুনলে আর সংসারে থাকার কোন ইচ্ছা থাকে না। সব কিছু মিথ্যে মনে হয়। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। এখনও একই রকম ভালো লাগে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম