নিজের সুরে কিশোর কুমারের গাওয়া গান বাংলা গানের সম্পদ। সময়কে অতিক্রম করে এ সমস্থ গান প্রতি পুজোতেই বাজতো এবং আজো বাজে। এই পোষ্টে তাঁর নিজের সুরে এবং কন্ঠে গাওয়া গানের লিরিক্স শেয়ার করছি; গানের নাম - সেদিনও আকাশে ছিলো কত তারা
🎵 গানের নাম - সেদিনও আকাশে ছিল
🎧 Song Credits:
🎵 গান - Sedino Akashe Chhilo Kato Tara
🎬 অ্যালবাম - Nayan Sarasi Keno Bhorechhe Jale
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - কিশোর কুমার
🔊 শিল্পী - কিশোর কুমার
Sedino Akashe Chhilo Kato Tara Song Lyric 👇
সেদিনও আকাশে ছিলো কত তারা
আজও মনে আছে, তোমারই কথা
স্মৃতি নয় এ তো ঝরা ফুলে যেন
ভালোবাসা ভরা তোমারই মমতা
সেদিনও আকাশে ছিলো কত তারা
ঘুম ভুলে যাওয়া, কেঁদে ফেরে হাওয়া
এ জীবনে হলো বলো কতটুকু পাওয়া
মনে পড়ে?
বসে মুখোমুখী, দু'জনেই সুখী
মেঘেরই আড়ালে ছিল চাঁদেরই সে উঁকি
কানে কানে, গানে গানে, নিলে মন
সেদিনও আকাশে ছিলো কত তারা
আজও তারা জাগে, বড় একা লাগে
প্রেমে আছে ব্যথা, বুঝিনি তো আগে
বুকে ব্যথা কি যে, বুঝি শুধু নিজে
দু'টি চোখ বেদনায় জলে আছে ভিজে
জ্বালা দিতে, মালা নিলে, দিলে মন
সেদিনও আকাশে ছিলো কত তারা
আজও মনে আছে, তোমারই কথা
সেদিনও আকাশে ছিল কত...
🔊 আমার মতামত - সত্যি কি অসাধারণ ঐশ্বরিক গলা যেমন নিখুঁত উচ্চারণ তেমনি সুরেলা কন্ঠ।বুকের মধ্যে ব্যথা গুমরে ওঠে এই গান শুনলে। এত সুন্দর গানটা শুনতেই মন ভাল হয়ে যায়। কিশোর কুমারের গান কোনদিন ও পুরনো হবার নয় ❤️
