এই পোষ্টে দরদী সন্তান সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো যেটি সুর করেছেন শওকত আলী ইমন আর নব্বই দশক কাঁপানো এই গানটি গেয়েছেন বেবী নাজনীন এবং আগুন। গানের নাম - প্রিয়তমা গো কাছে এসো
🎵 গানের নাম - প্রিয়তমা গো কাছে এসো
🎧 Song Credits:
🎵 গান - Priyotoma Go Kache Esho
🎬 অ্যালবাম - দরদী সন্তান
🎶 গীতিকার - কবির বকুল / গাজী মাজহারুল আনোয়ার / জুয়েল মাহমুদ
🎹 সুরকার - শওকত আলী ইমন
🔊 শিল্পী - বেবী নাজনীন / আগুন
📌 লেবেল - SB Entertainment
Priyotoma Go Kache Esho Song Lyrics 👇
[প্রিয়তমা গো কাছে এসো
ভালোবেসে দু'হাত বাড়াও না
প্রেমের জরে মরছি পুড়ে
বুকের চাঁদরে জড়াও না ও... ] - ২ বার
মাতাল করা বাতাস এসে
সবই যে উড়িয়ে নিলো
ঝিরি ঝিরি বৃষ্টি এসে
অঙ্গটা ভিজিয়ে দিলো
আমার দেহের ছায়া দিয়ে
লজ্জা তোমার ঢেকে দেবো
এই মনেরি আগুন দিয়ে
তোমাকে শুকিয়ে দেবো
লাগে বড় ভয় কি জানি কি যে হয়
আর তো ক'টা দিন দাড়াও না ও...
প্রিয়তমা গো কাছে এসো
ভালোবেসে দু'হাত বাড়াও না
প্রেমের জরে মরছি পুড়ে
বুকের চাঁদরে জড়াও না
তোমার ছোঁয়ায় আগুন আছে
উষ্ণ আমায় করে দিলো
তাই তো আমার বন্ধ দুয়ার
হঠাৎ করে খুলে গেলো
সুখের জলে নিভিয়ে দেবো
হও যে কেনো দিশেহারা
দিবানিশি সেই ঘরেতে
দেবো যে আমি পাহাড়া!
লাগে বড় ভয় কি জানি কি যে হয়
আর তো ক'টা দিন দাড়াও না ও...
প্রিয়তমা গো কাছে এসো
ভালোবেসে দু'হাত বাড়াও না
প্রেমের জরে মরছি পুড়ে
বুকের চাঁদরে জড়াও না