এই পোষ্টে প্রেমের নাম বেদনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেমেতে পরিয়া সখী। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং মিতালী মুখার্জি
🎵 গানের নাম - প্রেমেতে পরিয়া সখী হাবুডুবু খায়
🎧 Song Credits:
🎵 গান - Premete Poriya Sokhi
🎬 অ্যালবাম - প্রেমের নাম বেদনা
🎶 গীতিকার - মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - কনক চাঁপা / মিতালী মুখার্জি
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Premete Poriya Sokhi Song Lyric 👇
পানিতে পরিয়া সখী জ্বালা জুড়ায়
অঙ্গের জ্বালা জুড়ায়!
এই জ্বালা বিষম জ্বালা নিভানো যে দ্বায়
হায় নিভাবো যে দ্বায়;
প্রেমেতে পরিয়া সখী হাবুডুবু খায়
হায়রে হাবুডুবু খায়
বুক ফাটিয়ে যায় তবু মুখ ফোটে না হায়
সখির মুখ ফোটে না হায়
বন্ধু বড় রসিয়া তার কত গুন
বাঁকা চোখের ইশারাতে প্রাণটা করে খুন
কি বা যাদু করিয়া কি জানি কখন,
মনের ঘরে ঢুকিয়া যে করলো চুরি মন
ভ্রমর ছাড়া ফুল মধু, ভ্রমর ছাড়া ফুলের মধু
ফুল যে শুকায়!
এই জ্বালা বিষম জ্বালা নিভানো যে দ্বায়
হায়রে এই জ্বালা বিষম জ্বালা নিভানো যে দ্বায়!
দেখা দিয়া কেনো সে থাকে আড়ালে
কাছে পাইলে রাখবো তারে বাইন্ধা আঁচলে
ইচ্ছা করে বন্ধুয়ার বুকে থাকিতে
মনের কথা দিবানিশি তারে বলিতে
সুজন ছাড়া নয়ন কান্দে, সুজন ছাড়া নয়ন কান্দে
করি কি উপায়?
বুক ফাটিয়ে যায় তবু মুখ ফোটে না হায়
বুক ফাটিয়ে যায় তবু মুখ ফোটে না হায়
পানিতে পরিয়া সখী জ্বালা জুড়ায়
অঙ্গের জ্বালা জুড়ায়!
এই জ্বালা বিষম জ্বালা নিভানো যে দ্বায়
হায় নিভাবো যে দ্বায়;
প্রেমেতে পরিয়া সখী হাবুডুবু খায়
হায়রে হাবুডুবু খায়!
বুক ফাটিয়ে যায় তবু মুখ ফোটে না হায়
সখির মুখ ফোটে না হায়!