এই পোষ্টে আশা ভালবাসা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেম প্রীতি আর ভালোবাসা। গানটি গেয়েছেন আগুন এবং রুনা লায়লা
🎵 গানের নাম - প্রেম প্রীতি আর ভালোবাসা
🎧 Song Credits:
🎵 গান - Prem Priti Ar Bhalobasha
🎬 অ্যালবাম - আশা ভালবাসা
🎶 গীতিকার - মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আবু তাহের
🔊 শিল্পী - আগুন / রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Prem Priti Ar Bhalobasha Song Lyric 👇
[প্রেম প্রীতি আর ভালোবাসা
ছোট ছোট কিছু,ভীরু আশা,
কিছু হাসি, কিছু চোখের পানি
এই নিয়ে চিরদিন হয় কাহিনী; প্রেম কাহিনী!] - ২ বার
[কাছাকাছি আমি আছি তবু মনে হয়
কেনো আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়, পারে না হৃদয়!] - ২ বার
শত মিলনে, শত বিরহে..
অম্লান রবে এই তিন'টি বাণী; প্রেম কাহিনী!
প্রেম প্রীতি আর ভালোবাসা
তীর ভাঙে নীড় ভাঙে অশান্ত ঝড়
তবু কোন ঝড়ে ভাঙে না তো
প্রেমের'ও বাসর, প্রেমের ও বাসর!
তীর ভাঙে নীড় ভাঙে অশান্ত ঝড়
তবু কোন ঝড়ে ভাঙে না তো
প্রেমের'ও বাসর!
শত জনমে, শত মরণে..
প্রেমকেই চিরকাল সত্য জানি; প্রেম কাহিনী!
ছোট ছোট কিছু,ভীরু আশা,
কিছু হাসি, কিছু চোখের পানি
এই নিয়ে চিরদিন হয় কাহিনী; প্রেম কাহিনী
প্রেম প্রীতি আর ভালোবাসা