আশা ভোঁসলে বাংলা সিনেমার জন্য বহু ছবিতে নেপথ্য সঙ্গীত গেয়েছেন। এর মধ্যে নয়া দৌড়, মাদার ইন্ডিয়া, পেয়িং গেস্ট চলচ্চিত্রে একেরপর এক হিট গান গেয়ে বলিউডের শীর্ষস্থান পেয়ে যান আশা ভোঁসলে। এই পোষ্টে শেয়ার করবো গৌরীপ্রসন্ন মজুমদার এর লেখা এবং আশা ভোঁসলের সুরে একটি গানের লিরিক্স
🎵 গানের নাম - পোড়া বাঁশি শুনলে এ মন
🎧 Song Credits:
🎵 গান - Pora Banshi Shunle E Mon
🎬 অ্যালবাম - Aaj Dujane Romantic Hits
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - আশা ভোঁসলে
Pora Banshi Shunle E Mon Lyric 👇
পোড়া বাঁশি শুনলে এ মন আর থাকেনা,
ঘরে থাকেনা
আসবে বলে কথা দিয়ে সে আর আসেনা রে,
কথা রাখেনা
রাত জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়
শুকিয়ে গেলো ফুল মালা ঝড়ে যায়
রাত জেগে দুটি চোখে জ্বালা ধরে যায়
শুকিয়ে গেলো ফুল মালা ঝড়ে যায়।
হায়রে হায়রে হায়রে হায়. . .
প্রাণের খাঁচায় পোষা টিয়াটি আর জানেনা
কোনো ডাকেনা?
পোড়া বাঁশি শুনলে এমন আর থাকেনা,
ঘরে থাকেনা।
দুরু দুরু করে বুক উরু উরু মন,
শাশুড়ি ননদি বড়োই করে জ্বালাতন
দুরু দুরু করে বুক উরু উরু মন
শাশুড়ি ননদি বড়োই করে জ্বালাতন
হায়রে হায়রে হায়রে হায়. . .
চাঁদের আলো লাগেনা ভালো হায় ঢাকেনা,
মেঘ ঢাকেনা।
পোড়া বাঁশি শুনলে এমন আর থাকেনা,
ঘরে থাকেনা।
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - আশা ভোঁসলে কি জাদু দিয়ে যে গানগুলো মাতিয়ে রেখেছে সেই কিশোর বেলা থেকে বুঝতেই পারা গেল না। গানটি আজ ও মনে করিয়ে দিয়ে যায় আমার সেইসব সোনালি দিন গুলি ❤️