সলিল চৌধুরীর সুরে অনেকেই গান করেছেন এবং সেসব গান যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে তবুও একটা কথা সবাই বলতেন সেটা হলো সলিল চৌধুরী তাঁর সেরা কম্পোজিশন টি রেখে দিতেন লতা মঙ্গেশকরের জন্যে
সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী একজন জনপ্রিয় গায়িকা ছিলেন। ও রকম গলার রেঞ্জ সে সময়ে বাংলায় খুব কম গায়িকাদের মাঝেই ছিলো। সলিল চৌধুরীর কম্পোজিশনে বহু গান তিনি বাংলায় গেয়েছেন এবং সে সব গানও যথেষ্ট হিট হয়েছিলো কিন্তু সবিতা চৌধুরীর ও আক্ষেপ ছিলো যে, সলিল বাবুর প্রথম পছন্দ অবশ্যই লতা মঙ্গেশকর
একটা গান সলিল বাবু কম্পোজ করার পরে সবিতা চৌধুরী খুব চেয়েছিকেন গাইতে কিন্তু সলিল বাবুই তাকে বুঝিয়েছিলেন এ গান লতা মঙ্গেশকরের কথা ভেবেই কম্পোজ করা হয়েছে। ফলত অন্য কাউকে তো সে গান দেয়া যাবে না। গানটির লিরিক্স এবং চলন এতটাই আধুনিক ছিলো যে শুনলেই বোঝা যায় সম-সাময়িক মিউজিক ডিরেক্টরদের থেলে তিনি কতটা এগিয়েছিলেন। এই পোষ্টে সেই গানেরই লিরিক্স শেয়ার করবো
🎵 গানের নাম - ও মোর ময়না গো
🎧 Song Credits:
🎵 গান - O Mor Moyna Go
🎬 অ্যালবাম - Chayanika
O Mor Moyna Go Song Lyrics 👇
ও মোর ময়না গো
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো ও ও ও
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী জাগাহিয়া
দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী জাগাহিয়া
সবুজ সবুজ ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
সবুজ সবুজ ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানো নি?
হায়রে হায়রে বুঝি তা জানো নি?
ময়না গো...
ও মোর ময়না গো...
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো...
ঝড় ঝড় ঝড় দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে।
ঝড় ঝড় ঝড় দু'নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো বিষাদে মন ভরায়ে।
যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল, যাক না
নীল আকাশে মেলো পাখনা
দাও রে দাও রে মেলে পাখনা।
ময়না গো...
ও মোর ময়না গো...
কার কারনে তুমি একেলা?
কার বিহনে বিহনে দিবানিশি যে উতলা?
সে তো আসবে না
সে তো ফিরবে না ফিরবে না
ও মোর ময়না গো
🔊 আমার মতামত - পুরনো গান সময়ের সাথে কোনদিনও চাপা পড়ে যায় না। সারা জীবন অমর হয়ে থাকে।
লতা মঙ্গেশকরের গান শুনলে মনের জড়তা দুর হয়। মন উথাল-পাথাল করা গান একটা। কি সিম্পল, কি সোজা সরল কম্পোজিশন একটা - অথচ কোন উচ্চতায় টেনে নিয়ে গেছে। ওনার সব থেকে বড় গুণ হলো উনার ভাষার উপর দখল, এই গান টা যদি আমরা এটা ভুলে শুনি যে এটা লতা জী গেয়েছেন উৎচারণ এত স্পষ্ট মনে হচ্ছে কোনো বাঙ্গালী মহিলা গাইছেন, এই কৃতিত্ব মা সরস্বতী ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয় ❤️