Michhe Tui Bhabis Mon (মিছে তুই ভাবিস মন) Lyric

Michhe Tui Bhabis Mon

কবি রবীন্দ্র নাথের সম-সাময়িক একজন গিতীকবি ছিলেন অতুলপ্রসাদ সেন। তাঁর গানে কথার থেকে সুরের বৈচিত্রের নতুনত্ব রয়েছে। কিন্তু তাঁর ঈশ্বর চেতনা কিংবা আধ্যাত্মিক গানে শরণ নেয়ার কথা বলা আছে। বলা যেতে পারে শরণাগতের গান। 

এখানেই ঈশ্বরের প্রতি এক বিস্ময়কর বিষাদ মধুর নির্ভরতা দেখা যায় এবং যখনি এ ধরনের গান তিনি করেছেন। অবধারিত ভাবে রামপ্রসাদীর প্রভাব এসেছে সেই সব গানে

🎵 গানের নাম - মিছে তুই ভাবিস মন

🎧 Song Credits: 
🎵 গান - Michhe Tui Bhabis Mon
🎬 অ্যালবাম - Pagla Montare Tui Bnadh

Michhe Tui Bhabis Mon Song Lyrics 👇

মিছে তুই ভাবিস মন
মিছে তুই ভাবিস মন
তুই গান গেয়ে যা
গান গেয়ে যা, গেয়ে যা গান আজীবন
মিছে তুই ভাবিস মন

পাখিরা বনে বনে, গাহ গান আপন মনে
পাখিরা বনে বনে, গাহ গান আপন মনে
ওরে নাই বা যদি কেহ শোনে
গেয়ে যা গান অকারণ
ওরে নাই বা যদি কেহ শোনে
গেয়ে যা গান অকারণ

ফুলটি ফোটে যবে ভাবে কি কাল কি হবে?
ফুলটি ফোটে যবে ভাবে কি কাল কি হবে?
না হয় তাদের মতো শুকিয়ে যাবি,
গন্ধ করি বিতরণ।
না হয় তাদের মতো শুকিয়ে যাবি,
গন্ধ করি বিতরণ।
মিছে তুই ভাবিস মন

মনোদুঃখ চাপি মনে, হেসে নে সবার সনে
মনোদুঃখ চাপি মনে, হেসে নে সবার সনে
যখন ব্যথার ব্যথীর পাবি দেখা, 
জানাস প্রাণের বেদন।
যখন ব্যথার ব্যথীর পাবি দেখা,
জানাস প্রাণের বেদন। 

আজি তোর যার বিরহে নয়নে অশ্রু বহে!
আজি তোর যার বিরহে নয়নে অশ্রু বহে!
ওরে হয়তো তাহার পাবি দেখা,
গানটি হলে সমাপন।
হয়তো তাহার পাবি দেখা
গানটি হলে সমাপন।
মিছে তুই ভাবিস মন 
তুই গান গেয়ে যা
গান গেয়ে যা, গেয়ে যা গান আজীবন
মিছে তুই ভাবিস মন

আরো দেখুন 👇

🔊 আমার মতামত - সেই ছোটোবেলা থেকে শুনে আসছি। এখনও একই রকম ভালো লাগে। তোমার অভয় পদে আমি আশ্রয় নিয়েছি মা, তুমি আমাকে অভয় দিও মা, সবাইকে রক্ষা করো মা, জয় জগৎজননী, জয় গর্ভধারিণী ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম