যে সময়ে গৌরীপ্রসন্ন মজুমদার, নচিকেতা ঘোষ, সন্ধ্যা মুখোপাধ্যায় এই তিনজন পর পর হিট গান দিয়ে চলেছেন তখন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে এমন একটি গান তিনি গাওয়ালেন যেটি সে সময়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিলো। সেই গানের লিরিক্স শেয়ার করবো আজকের এই পোষ্টের মাধ্যমে
🎵 গানের নাম - মায়াবতী মেঘে এল তন্দ্রা
🎧 Song Credits:
🎵 গান - Mayaboti Meghe Elo Tandra
🎬 অ্যালবাম - Chayanika
🎶 গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - নচিকেতা ঘোষ
🔊 শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
Mayaboti Meghe Elo Tandra Song Lyrics 👇
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বন ছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
গুন... গুন-গুন-গুন
ফিরে এল ওই ফাল্গুন
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন
গুন... গুন-গুন-গুন
ফিরে এল ওই ফাল্গুন
পথিক মেয়ে হয় চঞ্চল
কাঁকন বাজে ঠুন-ঠুন-ঠুন
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বনছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
ঝুন... ঝুন-ঝুন-ঝুন
ঝুমুর বাজে কার রুমঝুম
মহুল বনে মৌ দোল-দোল
দু'নয়নে নেই, নেই ঘুম
ঝুন... ঝুন-ঝুন-ঝুন
ঝুমুর বাজে কার রুমঝুম
মহুল বনে মৌ দোল-দোল
দু'নয়নে নেই, নেই ঘুম
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
তুলতুল রাঙা পায়েতে
ফুল-ফুল বনছায়েতে
পলাশের রঙ রাঙালো কখন
চোখে সে স্বপন আঁকে
মায়াবতী মেঘে এল তন্দ্রা
🔊 আমার মতামত - অমর সৃষ্টি — শৈশবের স্মৃতি, বর্তমানের সুখ, ভবিষ্যতের সম্পদ। নচিকেতাবাবু, শিবদাসবাবু এবং সন্ধ্যাদেবীর সাথে সাথে অসামান্য সঙ্গতের জন্য রাধাকান্তবাবুকেও জানাই প্রণাম ❤️