Kon Kitabe Lekha Ache (কোন কিতাবে লেখা আছে) Song Lyric

এই পোষ্টে রঙিন নয়নমনি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কোন কিতাবে লেখা আছে। গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায় এবং এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - কোন কিতাবে লেখা আছে

🎧 Song Credits: 
🎵 গান - Kon Kitabe Lekha Ache
🎬 অ্যালবাম - রঙিন নয়নমনি
🎶 গীতিকার - ফজলুর রহমান মোক্তার
🎹 সুরকার - সত্য সাহা

Kon Kitabe Lekha Ache Song Lyric 👇

হেই কোন কিতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান! 
হেই কোন কিতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান!
দাউদ নবীর বাঁশির সুরে,
দাউদ নবীর বাঁশির সুরে,
চমকে পাখির প্রাণ! 
কোন কেতাবে লেখা আছে গো
হারাম বাজনা গান! 

সুর যদি হারাম হইতো, 
বেলালে কি আযান দিত? 
মন রে, সুর যদি হারাম হইতো, 
বেলালে কি আযান দিত?
পড়তো কি কেউ মধুর টানে
হায়রে পড়তো কি কেউ মধুর টানে
পবিত্র কোরআন!  
কোন কেতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান! 

সাদী হাফিস আখতার রুমী 
পাগলা করলো আসমান জমিন
মন রে, সাদী হাফিস আখতার রুমী 
পাগলা করলো আসমান জমিন
মিলাদের মাহফিলে শোনো
হায়রে, মিলাদের মাহফিলে শোনো
দরুদেরই তান 
কোন কিতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান 

মা ফাতেমার ফরিয়াদে
আল্লাহ-জীর ঐ আরশ কাঁপে
মন রে, মা ফাতেমার ফরিয়াদে
আল্লাহ-জীর ঐ আরশ কাঁপে
কারবালার ঐ মাতম শুনে
হায় রে কারবালার ঐ মাতম শুনে
কান্দে রে জাহান! 
কোন কিতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান! 
দাউদ নবীর বাঁশির সুরে,
দাউদ নবীর বাঁশির সুরে,
চমকে পাখির প্রাণ! 
কোন কেতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান! 
কোন কেতাবে লেখা আছে গো,
হারাম বাজনা গান! 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম