সলিল চৌধুরীর সাথে লতা মঙ্গেশকরের আলাপ বিমল রায়ের সেনেমা Do Bigha Zamin করার সময়ে।প্রথম গানের কম্পোজিশনে লতা মঙ্গেশকর বুঝেছিলেন সলিল চৌধুরী মিউজিকটা প্রায় গুলে গেয়েছেন অন্যদিকে সলিল চৌধুরী ও বুঝেছিলেন তাঁর মিউজিক্যাল মাস্টার পিস গুলোকে কেউ যদি সেই উচ্চতায় পৌছে দিতে পারে তবে তিনি লতা মঙ্গেশকর। এই পারস্পরিক শ্রদ্ধা এবং মুগ্ধতায় একের পর এক গানের জন্ম দিয়েছেন
🎵 গানের নাম - কে যাবি আয়
🎧 Song Credits:
🎵 গান - Ke Jabi Aay
🎬 অ্যালবাম - Hits Of Lata Mangeshkar Modern Songs
🎶 গীতিকার - সলিল চৌধুরী
🎹 সুরকার - সলিল চৌধুরী
🔊 শিল্পী - লতা মঙ্গেশকর
Ke Jabi Aay Song Lyric 👇
কে যাবি আয়, ও রে আমার সাধের নায়
কে যাবি আয়, ও রে আমার সাধের নায়
ও সে রাঙা সার পায়ে তুলে ঝিকিমিকি যায়
আ আ আ আয় রে আয়
আ আ আয় রে আয়
আকাশ তারই অনুরাগে মেঘে মেঘে রাঙে
বাতাস তারই আভাস গায়ে তরঙ্গেরই গানে
তারই তরে হৃদয় মেলে নয়ন প্রদীপ জ্বেলে
বঁধুরা পথ চায়!
আ আ আ আয় রে আয়
আ আ আয় রে আয়
ময়ূরপঙ্খী নহে আমার শুধু ছোট তরী
তাহার ছেঁড়া পালের দড়ি
ভাঙা হালে টলমল ঢেউ এ উঠে পড়ি
আমি তবু কি হাল ছাড়ি
জানি অথৈ সাগর অবহেলেই দেবো পাড়ি
আ আ আ আয় রে আয়
আ আ আয় রে আয়
কে যাবি আয়, ও রে আমার সাধের নায়
🔊 আমার মতামত - সলিল চৌধুরীর মুগ্ধতা সৃষ্টিকারী কথা ও সুরে লতা মঙ্গেশকরের অবিস্মরণীয় কণ্ঠের মিলনে সৃষ্টি হয়েছে এই চিরকালীন গান। এমন গানকে কোন বিশেষণে বিশেষিত করা যায় না। লতা-সলিল জুটির সেরা দশখানি গানের মধ্যে এটি একটি ❤️