কাজী হায়াৎ এর ইচ্ছা ছিলো তার ছেলেকে দিয়ে একটি সিনেমার কাজ করবেন। তাই তিনি ৬-৭ টা কাহিনী লেখেন কিন্তু তখন কোনটাই তার পছন্দ না হওয়ায় কাজ শুরু করেন নি। এরপর একদিন তার পুরনো পান্ডুলিপি ঘাটাঘাটি করতে গিয়ে ১৯৯২ সালে লেখা এই ইতিহাস চলচ্চিত্রের কাহিনী পেয়ে যান
তারপরে এতে কিছুটা কাটছাঁট করে কাজ শুরু করেন। প্রথমে এই সিনেমাটির নাম নির্ধারণ করেছিলেন সন্ত্রাসী মারুফ পরবর্তীতে সেন্সরে যাওয়ার আগে আরেক পরিচালক মহাম্মদ হাননান এর উপদেশে নাম রাখেন ইতিহাস। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যমের সাথে যুক্তি করে
🎵 গানের নাম - যমের সাথে যুক্তি করে
🎧 Song Credits:
🎵 গান - Jomer Shathe Jukti Kore
🎬 অ্যালবাম - ইতিহাস
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - মনির খান
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jomer Shathe Jukti Kore Song Lyrics 👇
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
যমের সাথে যুক্তি করে...
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
[তিনি বিশাল বিচারপতি সবার বিচার করে রে
সবার বিচার করে
থানা তাহার, পুলিশ তাহার; তাহারে কে ধরে রে
তাহারে কে ধরে] - ২ বার
সকল আইনের কিতাব তিনি চলবে না তার সাথে ঘুণ
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
(তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন)
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
যমের সাথে যুক্তি করে...
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
(তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন)
[এতকিছু ভাঙ্গে গড়ে কেউ না তারে দোষে রে
কেউ না তারে দোষে
ইশারাতে দুনিয়া চালায় আসমানেতে বসে রে
আসমানে তে বসে] - ২ বার
বেশি কথা কইলে শিঙ্গায় ফুঁ দিয়া সব করবে চূর
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
(তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন)
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
যমের সাথে যুক্তি করে...
যমের সাথে যুক্তি করে নিত্যদিন করেন খুন
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
(তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন
তিনি আবার জীবনদাতা, এই তো তাহার বড় গুন)
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - ইতিহাস ছবি পুরোটাই বাস্তবতার উপর নির্মিত। কাজী হায়াৎ বাংলাদেশের একজন সেরা বাস্তববাদী অভিনেতা। একদিকে যেমন অভিনয়, অন্যদিকে গীতিকার আর শিল্পীর অসাধারণ সংমিশ্রণ। গানগুলো যেন কখনো পুরানো না হয় ❤️