হিন্দি গানের জগতে শচীন কর্তা একদম জুলিয়াস সিজারের মত; এলেন দেখলেন আর জয় করলেন। এমন একটা সময়ে তিনি রাজত্ব করেছেন যে সময়ে তাঁর চারপাশে অজস্র প্রতিভাবন মানুষজন ছিলেন কিন্তু তিনি রাজার মত রাজত্ব করেছেন। এই জন্যই ত্রিপুরার রাজ পরিবারের এই মানুষটি রাজসিক। গানের খেত্রেও এবং ব্যাক্তিত্বের ক্ষেত্রেও...
🎵 গানের নাম - ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে
🎧 Song Credits:
🎵 গান - Jhilmil Jhilmil Jhiler Jole
🎬 অ্যালবাম - Barne Gandhe Chande Gitite
🎶 গীতিকার - মীরা দেববর্মণ
🎹 সুরকার - শচীন দেববর্মণ
🔊 শিল্পী - শচীন দেববর্মণ
Jhilmil Jhilmil Jhiler Jole Song Lyrics 👇
ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়রে
ঝির ঝির ঝির হাওয়ায়রে ঢেউ খেলিয়া যায়
ঝিলমিল ঝিলমিল
ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়রে
ঝির ঝির ঝির হাওয়ায়রে ঢেউ খেলিয়া যায়
ঝিলমিল ঝিলমিল
মল বাজায়ে মন মাতায়ে জল নিতে কেউ যায় না
বউ কথা কউ পাখি ডাকে বউ তো ফিরে চায় না
মন কাঁদে হায় হায় রে
আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়
টলমল টলমল ধানের ক্ষেতে ঢেউ খেলিয়া যায় রে
শনশন শন হাওয়ারে ঢেউ খেলিয়া যায়
টলমল টলমল
চুল উড়ায়ে ফুল ঝড়ায়ে আলপথে কেউ যায় না
পাগল হাওয়া আঁচল টেনে আর তো নাগাল পায় না
মন কাঁদে হায় হায় রে
আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়
ছলছল ছলছল আঁখির জলে ঢেউ খেলিয়া যায়রে
রিমঝিমঝিম বরষায়রে ঢেউ খেলিয়া যায়
ছলছল ছলছল
ওওওওও
গুন-গুনায়ে গান শুনায়ে কেউ ব্যথা ভোলায় না
একলা থাকার দিন যে আমার শেষ হতে আর চায় না
মন কাঁদে হায় হায় রে
আজ তুমি কোথায়, কোথায় রে তুমি কোথায়
ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে ঢেউ খেলিয়া যায়রে
ঝির ঝির ঝির হাওয়ায়রে ঢেউ খেলিয়া যায়
ঝিলমিল ঝিলমিল
ঝিলমিল ঝিলমিল
ঝিলমিল ঝিলমিল
ঝিলমিল ঝিলমিল
🔊 আমার মতামত - Remembering someone who used to sing this song only, whenever I used to ask him to sing a song for me! May Allah bless him and shower him with all his blessings ❤️