ব্যাক্তিগত জীবনে কাছের মানুষটিকে যদি কর্মক্ষেত্রে ও পাশে পাওয়া যায় তাহলে কেমন হয় সেই রসায়ন? রাহুল দেববর্মণ তখন আশা ভোঁসলের প্রেমে আকুল! বেনামে ফুলের পর ফুল পাঠাচ্ছেন আশা ভোঁসলের কাছে। একদিন স্টুডিওর মধ্যে রেকর্ডিং চলছে; এমন সময়ে ফুল নিয়ে হাজির হলেন ফুলওয়ালা
আশা ভোঁসলে তো খেপে গিয়ে ছুড়ে ফেলে দিলেন ফুল -"কে পাঠায় এই ফুল প্রতিদিন?" এই ছিলো আশা'জির রিয়াকশন তখন রাহুল দেববর্মণ তো চুপ করে দারিয়ে আছেন এক কোনায়। সে সময়ে ওখানে উপস্থিত ছিলেন Majrooh Sultanpuri. তখন তিনি রাহুল দেববর্মণকে দেখিয়ে আশা'জি কে বললেন He is the Culprit এরপরে কি হলো জানেন? তখন আশা'জির রিয়াকশন কি ছিলো সেটা না হয় অন্য কোন পোষ্টে বলবো...
🎵 গানের নাম - যায় রে যায় রে বেলা যে বয়ে
🎧 Song Credits:
🎵 গান - Jay Re Jay Re Bela Je Boye
🎬 অ্যালবাম - Phire Eso Anuradha - Rahul Dev Burman - Modern
🎶 গীতিকার - স্বপন চক্রবর্তী
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - আশা ভোঁসলে -- রাহুল দেববর্মণ
Jay Re Jay Re Bela Je Boye Song Lyrics 👇
যায়রে যায়রে বেলা যে বয়ে যায়রে
পারিনা কেনো হায়রে হায়রে বাঁধিয়া রাখিতে
এই প্রান এই প্রান এই প্রান এই প্রান
যায়রে যায়রে বেলা যে বয়ে যায়রে
পারিনা কেনো হায়রে হায়রে বাঁধিয়া রাখিতে
এই প্রান... এই প্রান... এই প্রান... এই প্রান...
যায়রে যায়রে
যেমন করে আগুন লাগে আকাশে
তেমন করে ফাগুন আসে বাতাসে
বউ কথা কও ডেকে ওঠে যবে পাখি
মন বাঁধিয়া আর রাখিতে পারিনা
বাঁধিয়া রাখিতে পারিনা
যায়রে যায়রে, যায়রে যায়রে
বেলা যদি বয়ে যেতে চায় যাক না
মন পাখি আজকে মেলেছে পাখনা
উড়ে যেতে চায় দূরে অসীমের পারে
হায়, ধরিয়া রাখিতে আর পারিনা
ধরিয়া রাখিতে পারিনা
যায়রে যায়রে বেলা যে বয়ে যায়রে
পারিনা কেনো হায়রে হায়রে বাঁধিয়া রাখিতে
এই প্রান... এই প্রান... এই প্রান... এই প্রান...
যায়রে যায়রে, যায়রে যায়রে, যায়রে যায়রে
🔊 আমার মতামত - এই গানের সাথে ছোটো বেলার সেই দিন গুলো জড়িয়ে আছে আর কখনো ফিরে পাবো না সেই দিন। আশা ভোঁসলে আমার প্রিয় একটি গান। অসাধারন! এ গানের কোনো বিকল্প নেই এবং সুপার হিট গান কোনো দিন পুরোনো হবেনা ❤️