বোধনে দেবী আসে মা বাবার কাছে আবার দশমীতে শ্বশুর বাড়ির উদ্দ্যেশ্য রওনা দেন। যে কোন বাঙালি মেয়ের বাবা মায়ের মতোই ভারাক্রান্ত হয় কবির হৃদয়। কবি চাননা এই মুহুর্ত ফিরে আসুক। তাই কবি আকুল হৃদয়ে মেয়েকে বলেন - যাসনে মা ফিরে যাসনে। এই পোষ্টের মাধ্যমে আমি এই গানের লিরিক্স শেয়ায়র করবো আপনার সাথে...
🎵 গানের নাম - যাসনে মা ফিরে যাসনে জননী
🎧 Song Credits:
🎵 গান - Jasne Ma Phire
🎬 অ্যালবাম - Satya Chowdhury Prithibi Aamare Chay
🎶 গীতিকার - কাজী নজরুল ইসলাম
🎹 সুরকার - কাজী নজরুল ইসলাম
🔊 শিল্পী - সত্য চৌধুরী
Jasne Ma Phire Song Lyrics 👇
যাসনে মা ফিরে যাসনে জননী, ধরি দুটি রাঙা পায়।
শরণাগত দীন সন্তানে, ফেলি ধরার ধূলায়
(মা) ধরি দুটি রাঙা পায়
(মোরা) অমর নহি মা দেবতাও নহি,
শত দুখ সহি ধরণিতে রহি-
অমর নহি মা দেবতাও নহি,
শত দুখ সহি ধরণিতে রহি-
মোরা অসহায়, তাই অধিকারী
মা গো, তোর করুণায়
ধরি দুটি রাঙা পায়! মা, ধরি দুটি রাঙা পায়।
দিব্য শক্তি দিলি দেবতারে, মৃত্যুবিহীন প্রাণ,
তবু কেন মা গো তাহাদেরই তরে তোর এত বেশী টান!
(আজও) মরেনি অসুর, মরেনি দানব
ধরণির বুকে নাচে তাণ্ডব।
মরেনি অসুর, মরেনি দানব
ধরণির বুকে নাচে তাণ্ডব।
সংহার নাহি করি সে-অসুরে
চলে যাস বিজয়ায়
চলে যাস বিজয়ায়...
যাসনে মা ফিরে যাসনে জননী!
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - দুর্গাকে কবি নজরুল বিশ্ব মাতা রূপে প্রতিষ্ঠিত করেছেন, দুর্গা হলেন সবার মা আর মায়ের কোনো জাত ধর্ম বর্ণ হয় না। এই গানগুলি তার জ্বলন্ত প্রমাণ। এখানেও কাজী নজরুল ইসলামের এক অনন্য প্রতিভার স্বাক্ষর ❤️