শিল্পের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষদের পাই যারা শিল্পের কোন একটা আঙ্গিক বদলে দেন। যারা পুরো একটা যুগের রুপরেখা তৈরি করেন, যারা সিদ্ধান্ত নিয়ে নেন যে একটা ভবিষ্যৎ ঠিক কোন সুরে চলবে। এদের মধ্যেই একজন ছিলেন রাহুল দেববর্মণ।
এই পোষ্টে শচীন কর্তার ছেলে রাহুল দেববর্মণের একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি লিখেছেন বিখ্যাত সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং গেয়েছেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমার
🎵 গানের নাম - এ কি হলো কেন হলো
🎧 Song Credits:
🎵 গান - E Ki Holo
🎬 অ্যালবাম - Rajkumari
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - রাহুল দেববর্মণ
🔊 শিল্পী - কিশোর কুমার
E Ki Holo Song Lyric 👇
এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না
শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো
এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না
শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো
এ কি হলো?
কেউ বোঝে কি না বোঝে হায়! আমি শুধু বুঝি
এই আঁধারে ভুল করে হায়, আলো মিছে খুঁজি-
মেঘ, মরুতে যায় কি দেখা?
দিন যায় একা একা, একা!
এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না
শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো
এ কি হলো?
কেউ ভাবে কি না ভাবে হায়! আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার, নেই কোনো দাবি, হায়
মনে পড়ে কেন তারে?
মনে পড়ে বারে বারে, তারে
এ কি হলো, কেন হলো, কবে হলো জানি না
শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো
এ কি হলো? কেন হলো, কবে হলো জানি না
শুরু হলো, শেষ হলো, কি যে হলো জানি না তো
এ কি হলো!
🔊 আমার মতামত - কিশোর কুমারের গলায় গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা এবং আরডি বর্মনের সুর করা গান! বাহ! কি চমৎকার। এই কালজয়ী সিনেমা গান আজীবন বেঁচে থাকবে❤️