একদিকে যেমন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে উঠে আসছে শোষিত শ্রেনীর যন্ত্রনার কথা, গন আন্দোলনের স্বপ্ন; তাঁর বিশ্বাস সমস্থ কিছু প্রবল উপস্থিতি তাঁর গানের কথায় ঠিক তেমনি আবার আদ্যন্ত প্রেমের গান কি অন্যায়াসেই না লিখেছেন তিনি
🎵 গানের নাম - ভালো করে তুমি চেয়ে দেখো
🎧 Song Credits:
🎵 গান - Bhalo Kore Tumi Cheye Dekho
🎬 অ্যালবাম - Puja Hits
🎶 গীতিকার - শিবদাস বন্দ্যোপাধ্যায়
🎹 সুরকার - ভূপেন হাজারিকা
🔊 শিল্পী - লতা মঙ্গেশকর
Bhalo Kore Tumi Cheye Dekho Song Lyric 👇
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখো তো চিনতে পারো কি না।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখো তো চিনতে পারো কি না।
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো
দেখো তো চিনতে পারো কি না।
সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায় -
সোনালি বিকেলে গাছের ছায়ায়
মুখোমুখি বসে নীল সন্ধ্যায় -
জীবনানন্দ তুমি তো শোনাতে (২ বার)
ভেবে দেখো মনে পড়ে কি না!
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা।
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখো তো চিনতে পারো কি না।
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
পটভূমিকায় শহীদ মিনার
নাগরিক চাঁদ উঠেছে আবার
বনলতা সেন শোনাবে কে আর (২ বার)
এই আমি আজ তুমি হীনা!
আমার দুচোখে চোখ রেখে দেখো
বাজে কি বাজে না মনোবীণা
ভালো করে তুমি চেয়ে দেখো,
দেখো তো চিনতে পারো কি না
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - এক প্রতিভাবান গীতিকার ই নয়, শিবদাস বন্দ্যোপাধ্যায়একজন সৎ আদর্শবান মানুষ ও ছিলেন ❤️