১৯৫৮ সালের ২৪ সেপ্টেম্বরে জন্ম মহুয়া রায়চৌধুরীর এবং ১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বরে জন্ম হয়েছিলো দাদার কৃতিতে তার নায়ক তাপস পালের। মাত্র ৪ দিনের তফাৎ; সমবয়স্ক ছিলেন দুজন যদিও তাপস পাল সিনেমার জগতে এসেছেন মহুয়ার ৮ বছর পর। ১৯৮০ তে তাপস পালের প্রথম ছবি দাদার কীর্তি সেখানে মহুয়ার বিপরীতে তিনি
ইতোমধ্যে মহুয়া একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী শুধু তাই নয় ওই সময়ের হায়েস্ট পেইড এক্ট্রেস ও তিনি। শুধু মহুয়া রায়চৌধুরীর নামেই সিনেমা তখন হিট হয়ে যাচ্ছে। এমন একজন নামকরা নাইকার পাশে প্রথম অভিনয় বোঝাই যায় কতটা চাপের। বাকি গল্প অন্য কোন পোষ্টে...
এই পোষ্টে শেয়ার করবো মহুয়া ও তাপস পাল অভিনীত সিনেমা Anurager Chhowa সিনেমার একটি গানের লিরিক্স যেটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার ও কন্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর
🎵 গানের নাম - আমি যে কে তোমার
🎧 Song Credits:
🎵 গান - Ami je ke tomar
🎬 অ্যালবাম - Anurager Chhowa
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - অজয় দাস
🔊 শিল্পী - লতা মঙ্গেশকর - কিশোর কুমার
Ami je ke tomar Song Lyric 👇
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে, পারো যদি খুজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দুটো ধরো
কেন আর সরে আছো দূরে
কাছে এসে হাত দুটো ধরো
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারি তুমি করো
ও.. ও.. ও..
তোমারি স্বপ্ন দু চোখেই আমি আকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
ওপারের ডাক যদি আশে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
ওপারের ডাক যদি আশে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনদিনও
পারবেনা কভু কেড়ে নিতে
ও.. ও.. ও..
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে, পারো যদি খুজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও
🔊 আমার মতামত - আহারে কি হৃদয় জুড়ানো গান, শুনলেই মনটা শীতল হয়ে যায়। লতা মঙ্গেশকর বাঙালী না, তবুও এমন মন কাড়া গান, ওনার তুলনা উনি নিজেই। আমরা এক উজ্জ্বল চিরদিন জ্বলতে থাকা নক্ষত্রকে হারালাম। সেই ছোটবেলা থেকে বাবার রেডিওতে শুনতাম সেই থেকে উনার প্রতি ভালোবাসা কমে নি বরং আরও বেশী বেড়েছে ❤️