এই পোষ্টে কাসেম মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমার চিরসাথী। গানটি গেয়েছেন বেবী নাজনীন এবং এন্ড্রু কিশোর
🎵 গানের নাম - তুমি আমার চিরসাথী
🎧 Song Credits:
🎵 গান - Tumi Amar Chiroshathi
🎬 অ্যালবাম - কাসেম মালার প্রেম
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - বেবী নাজনীন ও এন্ড্রু কিশোর
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tumi Amar Chiroshathi Song Lyric 👇
তুমি আমার চিরসাথী, মনে প্রানে ভালবাসি
বধু রূপে বরণ করো আমারে!
শোনো মালা কই তোমারে,
আমি যে গরিবের ছেলে
তোমার সাথে কেমনে হবে বিয়া রে...
যার লাইগা যার পরাণ কান্দে, ভাসে নয়ন জলে
সে কি ঘরে রইতে পারে বন্ধুর কথা ভুলে?
যার শনে যার ভালোবাসা কি বা ফকির কে বা বাদশা
ভালোবাসায় বাদশা ফকির মানেনা রে!
তুমি হলে বাদশার মেয়ে ভেবে দেখো মনিব
কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে জানে
তোমার পিতা শুনলে কথা,
কাটবে আগে আমার মাথা!
তোমার সাথে আর না হবে দেখা রে!
পিতা-মাতা জন্মদাতা হোক না রাজা-বাদশা
বিধাতা যে বিঁধির কর্তা সকল শাস্ত্রের কথা
বিঁধি যদি লিখে থাকে, আমার মিলন তোমার সাথে
পিতা-মাতা কি করিবে? আহারে!
কথা দিলাম তোমায় মালা, এই দু'টি হাত ধরে
তোমার আমার হইবে মিলন এই ভবের ও পরে
বিঁধিরো কলমের লিখন কে পারিবে করতে খন্ডন
তোমার সাথে হবে আমার বিয়া রে...
তুমি আমার চিরসাথী, মনে প্রানে ভালোবাসি
তোমার সাথে হবে আমার বিয়া রে...
বধু রূপে বরণ করো আমারে!
তোমার সাথে হবে আমার বিয়া রে...