Roider Moddhe Halbao Tumi (রইদের মধ্যে হাল বাও তুমি) Lyric

এই পোষ্টে ভয়ংকর বিষু সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - রইদের মধ্যে হাল বাও তুমি গানটি গেয়েছেন কনক চাঁপা এবং এন্ড্রু কিশোর

🎵 গানের নাম - রইদের মধ্যে হাল বাও তুমি

🎧 Song Credits: 
🎵 গান - Roider Moddhe Halbao Tumi
🎬 অ্যালবাম - ভয়ংকর বিষু
🎶 গীতিকার হাসান মতিউর রহমান
🎹 সুরকার শওকত আলী ইমন

Roider Moddhe Halbao Lyric 👇

রইদের মধ্যে হাল বাও তুমি
রইদে পোড়ে তোমার গাও
আমার কাছে আইসা একটু
ঠান্ডা পানি খাইয়া যাও
প্রেম করিলে পাই যে কষ্ট
প্রেমের কষ্টে আছে সুখ
তোমার জন্য আমি এখন
কোন কষ্টই পাই না দুঃখ

ভাবি বলে ছোড ছোড 
ভাইজান এ দেয় না বিয়া
আর কতকাল সোনার যৌবন
রাখবো বলো বান্ধিয়া
ওই যে দেখো পাখিরা সব
জোড়ায় জোড়ায় আদার খায়
আদার খাইয়া সন্ধ্যার আগে
একসাথে এক বাসায় যায়

আমায় যদি ভালোবাসো
জীবন যৌবন করবো দান
এক বালিশে মাথা রাইখা
শুনব বাংলা ছবির গান
এই গ্রামে আইছি আমরা
এই গ্রামেই বাঁধবো ঘর
সুখে-দুঃখে আমরা দু'ইজন
বাস করিবো জনম ভর

এই যে দেখো ডালিম গাছে
ফুইটা আছে দুইটা ফুল
দেখতে পারো নয়ন ভরে
ধরতে চাইলে করবা ভুল
ফুল ফুটিলেই আসবে ভ্রমর
নিতে চাইবো মধুর স্বাদ
ভালোবাইসা আসলে কাছে
ভ্রমরের কি অপরাধ! 

আমার আছে বিষু ভাই যে
তোমার আছে সেলিম ভাই
দুই ভাই মিলা মিশা গেলে
আর তো কোনো চিন্তা নাই
দিনের পরে রাত্রি আসে
রাইতের পরে আসে দিন
তোমার আমার ভালোবাসা
থাকবে অমর চিরদিন 

রইদের মধ্যে হাল বাও তুমি
রইদে পোড়ে তোমার গাও
আমার কাছে আইসা একটু
ঠান্ডা পানি খাইয়া যাও
ঠান্ডা পানি খাইয়া যাও
ঠান্ডা পানি খাইয়া যাও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম