এই পোষ্টে কমলার বনবাস সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কে তুমি সুন্দরী কন্যা গো। গানটি গেয়েছেন রিজিয়া পারভিন এবং এম এ খালেক
🎵 গানের নাম - কে তুমি সুন্দরী কন্যা গো
Ke Tumi Sundori Song Lyric 👇
কে তুমি সুন্দরী কন্যা গো
ও কন্যা বনে তে আসিয়া হায় গো
ঘুইরা বেড়াও কেনো কিসের ও লাগিয়া
ভিনদেশী নাগর ও তুমি গো;
নাগর লজ্জা শরম নাই, নাই গো
পথ ছাইড়া দেও আমি ঘরে ফিরা যাই
হলুদ বরণ অঙ্গ তোমার গো
ও কন্যা রুপ দেখিয়া মরি হায় গো
কি নাম তোমার আমায় কও না সুন্দরী
ছাবি নগর বাড়ী গো ও নাগর বনে বনে ঘুরি
হায়গো! বাদশার মেয়ে আমি কমলা সুন্দরী
কি নাম তোমার এ নাগর গো,
ও নাগর কোথায় বাড়ী ঘর হায়গো
কিসের লাইগা আইলা মনের ও ভিতর
রাজ নগরের বাদশার ছেলে গো
ও আমি শিকারে আসিয়া হায়গো
তোমার রুপের জালে গেলাম বন্দি হইয়া
তুমি যদি থাকো রাজী গো
ও কন্য কইরা তোমায় বিয়া
হায় গো দেশে ফিরা যাবো তোমায় সঙ্গে নিয়া
দোহাই লাগে তোমার নগর গো
ও নাগর মাথার কিরা খাও
হায় গো প্রাণ তো দিবো যদি আমায় ভুইলা যাও
তুমি আমার হইবা আমায় কথা দাও
হায় গো প্রাণ তো দিবো যদি আমায় ভুইলা যাও