এই পোষ্টে দাদীমা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেছে সবাই ওরা। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং মনির খান
🎵 গানের নাম - চন্দ্র সূর্য গ্রহ তাঁরা
🎧 Song Credits:
🎵 গান - Chandro Surjo Groho Tara
🎬 অ্যালবাম - দাদীমা
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন / মনির খান
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Chandro Surjo Groho Tara Lyric 👇
[চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেছে সবাই ওরা
তুমি আমি দু'জন প্রেমে পড়েছি
পৃথিবী হারিয়ে যাবে জীবনও ফুরিয়ে যাবে
প্রেমকে রেখে যাবো কাহিনি করে] - ২ বার
এখন কাটেনা দিন সঙ্গী বিহীন
তুমি ছাড়া পৃথিবী হয়না রঙিন
তোমার পথ চেয়ে পড়ে না পলক
তুমিহীন চোখে নেই স্বপ্ন ঝলক
তুমি বৃষ্টির মত ভিজিয়ে দিয়েছো মোরে
হৃদয়ে পরেছো ঝরে ঝরে; ও ঝরে ঝরে!
এখন ফেরার পথ আর যেন নাই
হৃদয়ের অ্যালবামে ছবি একটাই
তুমি প্রথম আর তুমি ই তো শেষ
সারাক্ষন গুঞ্জন সুরের ও আবেশ!
দিশেহারা আখি তারা থাকে যে পলক হারা
রাখে যে তোমাকেই বন্দী করে; ও বন্দী করে!
চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেছে সবাই ওরা
তুমি আমি দু'জন প্রেমে পড়েছি
পৃথিবী হারিয়ে যাবে জীবনও ফুরিয়ে যাবে
প্রেমকে রেখে যাবো কাহিনি করে
চন্দ্র সূর্য গ্রহ তারা জেনেছে সবাই ওরা
তুমি আমি দু'জন প্রেমে পড়েছি
পৃথিবী হারিয়ে যাবে জীবনও ফুরিয়ে যাবে
প্রেমকে রেখে যাবো কাহিনি করে