এই পোষ্টে প্রেম যমুনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ভ্রমর কইয়ো গিয়া। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎵 গানের নাম - ভ্রমর কইও গিয়া
🎧 Song Credits:
🎵 গান - Bhromor Koiyo Giya
🎬 অ্যালবাম - প্রেম যমুনা
🎶 গীতিকার - রাধারমণ দত্ত
🎹 নতুন-সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Bhromor Koiyo Giya Song Lyric 👇
[ভ্রমর কইয়ো গিয়া
বন্ধুর প্রেম বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া গো, ভ্রমর কইয়ো গিয়া] - ২ বার
কইয়ো, কইয়ো, কইয়ো রে ভ্রমর বন্ধুরে বুঝাইয়া;
কইয়ো, কইয়ো, কইয়ো রে ভ্রমর বন্ধুরে বুঝাইয়া;
আমি নারী মইরা যামু গো
বন্ধু হারা হইয়া গো, ভ্রমর কইয়ো গিয়া-
ভ্রমর কইয়ো গিয়া
বন্ধুর প্রেম বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া গো, ভ্রমর কইয়ো গিয়া
আগে যদি জানতাম রে বন্ধু যাইবো রে ছাড়িয়া;
আগে যদি জানতাম রে বন্ধু যাইবো রে ছাড়িয়া;
তার দুই চরণ বান্ধিয়া রাখতাম গো
মাথার কেশ দিয়া গো ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
বন্ধুর প্রেম বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া গো, ভ্রমর কইয়ো গিয়া
ভ্রমর কইয়ো গিয়া
বন্ধুর প্রেম বিচ্ছেদের অনলে
অঙ্গ যায় জ্বলিয়া গো, ভ্রমর কইয়ো গিয়া