Aula Jhaula (সাদাটারে কালা দেখি সোজাটারে বাঁকা) Song Lyric

এই পোষ্টে জনপ্রিয় একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আউলা-ঝাউলা। গানটি গেয়েছেন লাবনী শাহরিয়া

🎵 নাম - সাদাটারে কালা দেখি সোজাটারে বাঁকা

🎧 Song Credits:  
🎵 গান - আউলা-ঝাউলা / Aula Jhaula
🎶 গীতিকার - A Mizan
🎹 সুরকার শওকত আলী ইমন
🔊 শিল্পী - লাবনী শাহরিয়া
📌 লেবেল - Rtv Music

Aula Jhaula Song Lyric 👇

সাদাটারে কালা দেখি সোজাটারে বাঁকা রে
সাদাটারে কালা দেখি সোজাটারে বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম ভীষন ঝাকানাকা রে 
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে  
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে! 

শুকনা মাটি পানির আশায় খরায় ছটফট করে
তার বিহনে দিক গহনে মনটা ছটফট মরে 
শুকনা মাটি পানির আশায় খরায় ছটফট করে
তার বিহনে দিক গহনে মনটা ছটফট মরে 
সরল জীবন কঠিন হইলো উলটা পালটা লাগে 
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে  
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে! 

উজান-ভাঁটি মনের ভিতর মনটা লটপট করে 
আন্ধার এসে এই পরাণে দরজায় খটখট করে  
উজান-ভাঁটি মনের ভিতর মনটা লটপট করে 
আন্ধার এসে এই পরাণে দরজায় খটখট করে
রঙের জীবন বেরঙ হইলো দুঃখ দুঃখ লাগে 
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে  

সাদাটারে কালা দেখি সোজাটারে বাঁকা রে
বন্ধু আমার রসিক নরম ভীষন ঝাকানাকা রে 
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে  
ফুলের ওপর রোদ পড়িলে শিশির কোথায় থাকে
তার পিরিতে পইড়া আমার আউলা-ঝাউলা লাগে! 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম