Trending

Tumi Kichu Diona (তুমি কিছু দিওনা ভালোবেসে) Song Lyric

এই পোষ্টে ভালবাসা ভালবাসা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি কিছু দিওনা ভালোবেসে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা

🎵 নাম - তুমি কিছু দিওনা ভালোবেসে

🎧 Song Credits: 
🎵 গান - Tumi Kichu Diona valobeshe
🎬 অ্যালবাম - ভালবাসা ভালবাসা

Tumi Kichu Diona Bhalobese Lyric 👇

তুমি কিছু দিওনা ভালোবেসে
তুমি কিছু দিওনা ভালোবেসে
দিও ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা
না বলা মনের-ই ছোট ছোট ভাষা
আর, ভালোবাসা ভালোবাসা! 
আর, ভালোবাসা ভালোবাসা! 
তুমি কিছু দিওনা ভালোবেসে

ভালোবেসে তুমি যদি মরণও দাও,
আমি মেনে নেব! 
তবু তোমাকেই বুকে টেনে নেবো
তবু তোমাকেই বুকে টেনে নেবো
এই মনে তুমি ছাড়া কোন কিছুই আর বুঝেনা যে
কাউকে পৃথিবীতে খুঁজে না যে
কাউকে পৃথিবীতে খুঁজে না যে
ছোট ছোট গন্ধ, ছোট ছোট কথা
প্রেমের-ই ভেলায় সারাক্ষন ভাসা 
আর, ভালোবাসা ভালোবাসা! 
আর, ভালোবাসা ভালোবাসা! 
তুমি কিছু দিওনা ভালোবেসে

এ বুকের যমুনা'তে তুমি প্রেমের নাও, বেও মাঝি! 
দু'টি জীবনের গান গেও মাঝি
দু'টি জীবনের গান গেও মাঝি
প্রাণের-ই বাঁশরিটা, তুমি কাছে এলে সুরে বাজে
তুমি দূরে গেলে ভেঙে চুড়ে বাজে
তুমি দূরে গেলে ভেঙে চুড়ে বাজে
ছোট ছোট স্মৃতি, ছোট ছোট গীতি
দু'জনারই মনে প্রেমেরই পিপাসা
আর, ভালোবাসা ভালোবাসা! 
আর, ভালোবাসা ভালোবাসা! 
তুমি কিছু দিওনা ভালোবেসে
তুমি কিছু দিওনা ভালোবেসে
দিও ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা
না বলা মনেরই ছোট ছোট ভাষা
আর, ভালোবাসা ভালোবাসা! 
আর, ভালোবাসা ভালোবাসা! 
তুমি কিছু দিওনা ভালোবেসে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম