এই পোষ্টে সত্তা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তোর প্রেমেতে অন্ধ হলাম এবং গানটি গেয়েছেন জেমস
🎵 নাম - তোর প্রেমেতে অন্ধ হলাম
🎧 Song Credits:
🎵 গান - Tor Premete Ondho Holam
🎬 অ্যালবাম - সত্তা
🎶 গীতিকার - সোহানী হোসেন
🎹 সুরকার - বাপ্পা মজুমদার
🔊 শিল্পী - জেমস
📌 লেবেল - Daekho
Tor Premete Ondho Holam Lyric 👇
[তোর প্রেমে'তে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুজেঁ বেড়াই সকাল দুপুর রাতে] - ২ বার
[আগুন জেনেও পুড়লাম আমি দিলাম তাতে ঝাাঁপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক] - ২ বার
তোর প্রেমে'তে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুজেঁ বেড়াই সকাল দুপুর রাতে!
[তোর কারনে ভুললাম আমি গোত্র জাতিকুল
কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল] - ২ বার
কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাক
কেমন করে সইবো আমি প্রেম আগুনের তাপ
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাক!
[পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব,
তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব] - ২ বার
[প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ!
তোর আমার প্রেমে ছিলো রে বন্ধু ছিলো পুরোটাই ফাঁক] - ২ বার
তোর প্রেমে'তে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে?
বন্ধু তোরে খুজেঁ বেড়াই সকাল দুপুর রাতে...