এই পোষ্টে পুত্রবধু সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং আব্দুল জব্বার
🎵 গানের নাম - সুরের আগুনে পুড়ে
🎧 Song Credits:
🎵 গান - Surer Agune Pure
🎬 অ্যালবাম - পুত্রবধু
🎶 গীতিকার - মাসুদ করিম
🎹 সুরকার - সুবল দাস
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন / আব্দুল জব্বার
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Surer Agune Pure Song Lyric 👇
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো...
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
[আমি আমায় পেয়েছি ফিরে
কোন স্বপ্ন সাগর ও তীরে
এতদিনে চেনা ভুবন অচেনা হয়ে গেলো] - ২ বার
এই চৈতালি মন আলোকে কখন
নতুন আবেশে মুখর হলো
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো...
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
[আমি এলাম তবে কি শেষে,
কোন সবুজ দ্বীপের ও দেশে
ফিরে যাবার কথাটি মোর পলকে ভুলে গেলো] - ২ বার
কোন ঝড় হাওয়ার কাপনে আমার
মনের জানালা খুলে গেল
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো
শত বরষার সাধনা আমার জীবনে জোছনা হলো,
জীবনে জোছনা হলো...
সুরের আগুনে পুড়ে আমার হৃদয় সোনা হলো