যে মিউজিক্যাল জার্নি আলপনা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ১৯৫০ সালে তা একটা দশক ধরে শ্রোতাদের মোহিত অরে রেখেছিলো। বিয়ের পর গানের জগত থেকে সরে গিয়েছিলেন। নতুন রেকর্ড আর করেন নি। পরবর্তীকালে জলসায় দেশে বিদেশে গান করেছেন। শ্রোতারা উজার করে ভালোবাসা দিয়েছেন। বিদেশের টেলিভিশন তার টেলিকাস্ট সাক্ষাৎকার করেছেন
আলপনা যখন বড়দের গান করেছেন তখন বড়োরা আপন করে নিয়েছে আবার যখন ছোটদের গান করেছেন তখন ছোটরা মনে করেছে এ যেন তাদেরই একজন কেউ। এভাবেই ৮ থেকে ৮০ বয়সের মানুষদের মন জয় করেছেন আলপনা বন্দ্যোপাধ্যায়। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো তার নাম -
🎵 গান - শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
🎧 Song Credits:
🎵 গান - Shiyarer Deep Jodi Seshe
🎬 অ্যালবাম - Chayanika-baraniya Geetikar-2
🎶 গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার
🎹 সুরকার - শ্যামল মিত্র
🔊 শিল্পী - আলপনা বন্দ্যোপাধ্যায়
Shiyarer Deep Jodi Seshe Song Lyric 👇
শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
বরণের মালা যদি হতে চায় ম্লান
তবু জেগে রবো শেষের প্রহরে
তোমায় শোনাতে গান
শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
[এই দেখা যদি শেষ দেখা হয়
কমলের মাঝে কাঁটা জেগে রয়] - ২ বার
আর দেখা নাহি হয়...
সে তো জানি ওগো নিয়তির দান
তবু জেগে রবো শেষের প্রহরে
তোমায় শোনাতে গান
শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
[ফুলে ফুলে দেখো ছেয়ে গেছে বনতল
কি হলো সহসা এখনি তোমার
নয়নে কেন গো জল, ছেয়ে গেছে বনতল
জানিনা কি ভাবো কি বোঝাতে চাও
যদি সব খেলা ভেঙে দিয়ে চাও
কি বোঝাতে তুমি চাও
তবু তো কখনো জানাবো না অভিমান
শুধু জেগে রবো শেষের প্রহরে
তোমায় শোনাতে গান
শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
আরো দেখুন 👇
🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️