এই পোষ্টে ঝুমুর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - প্রেমেরও ছোট্ট একটি ঘর এবং গানটি গেয়েছেন রুনা লায়লা এবং বশির আহমেদ
🎵 গানের নাম - প্রেমেরও ছোট্ট একটি ঘর
🎧 Song Credits:
🎵 গান - Premero Chotto Ekti Ghor
🎬 অ্যালবাম - ঝুমুর
🎶 গীতিকার - মাসুদ করিম
🎹 সুরকার - সুবল দাস
🔊 শিল্পী - রুনা লায়লা / বশির আহমেদ
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Premero Chotto Ekti Ghor Lyric 👇
প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও,
যেখানে রব দুজনে ও...
হারাবো মধু মিলনে
যে ছবি আমি এঁকেছি স্বপনে,
তারে পেয়েছি জীবনে ও...
রেখেছি দু'টি নয়নে
তুমি যে আমার কণ্ঠ মনিহার,
তোমাকে পেয়ে জীবন ধন্য আমার
তুমি যে আমার আমি যে তোমার,
দু'জনে রবো সাথী হয়ে দু'জনার
আমারই সাধনা তুমি,
তোমারই বাসনা আমি
স্মৃতি হয়ে রব ভুবনে
হারাবো মধু মিলনে
প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও,
যেখানে রবো দু'জনে ও...
হারাবো মধু মিলনে।
তুমি যে আমার প্রেমের অহংকার,
নারী জীবনে স্বামী বড় অলংকার।
সারাটি জীবন আমার এ বুকে,
সোহাগে বেঁধে নেবো আমি তোমাকে
তোমারই চরণে জানি,
সুখেরও ঠিকানা খানি
চিরোদিন রবে স্মরণে..
হারাবো মধু মিলনে।
প্রেমেরও ছোট একটি ঘর আমায় দাও
যেখানে রবো দু'জনে ও...
হারাবো মধু মিলনে।
যে ছবি আমি এঁকেছি স্বপনে,
তারে পেয়েছি জীবনে ও...
রেখেছি দু'টি নয়নে
ও...হারাবো মধু মিলনে।