এই পোষ্টে নীল আকাশের নিচে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে এবং গানটি গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ এবং মাহমুদুন্নবী
🎵 গান - প্রেমের নাম বাসনা
🎧 Song Credits:
🎵 গান - Premer Nam Basona
🎬 অ্যালবাম - নীল আকাশের নিচে
🎶 গীতিকার - মোহাম্মদ মনিরুজ্জামান
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ / মাহমুদুন্নবী
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Premer Nam Basona Song Lyric 👇
প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে,
দু'টি প্রানের সাধনা তাই তো মধুর লাগে
প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে
[তুমি যে দাঁড়ালা এসে, সকল চাওয়ার শেষে
তুমি যে দাঁড়ালা এসে] - ২ বার
জীবনে পেয়েছি তোমারে,
এ কোন নতুন রাগে!
প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে,
দু'টি প্রানের সাধনা তাই তো মধুর লাগে
[আমায় করেছো ঋণী নবীনা সঞ্চারিনী,
আমায় করেছো ঋণী] - ২ বার
ধন্য এ মন শুধু যে, ধন্য এ মন শুধু যে
তোমার পরশে জাগে!
প্রেমের নাম বাসনা সে কথা বুঝিনি আগে,
দু'টি প্রানের সাধনা তাই তো মধুর লাগে