এই পোষ্টে শেষ খেলা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - যে বানাইলো তোমারে এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা
🎵 গান - যে বানাইলো তোমারে
🎧 Song Credits:
🎵 গান - যে বানাইলো তোমারে
🎬 অ্যালবাম - শেষ খেলা
🎶 গীতিকার - মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - এন্ড্রু কিশোর / রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Je Banailo Tomare Song Lyric 👇
যে বানাইলো তোমারে!
যে বানাইলো তোমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে
যে বানাইলো আমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে
ও কাঁচা সোনা সারা গায়ে,
চুরি করে নেবে রসিয়া
যারে আমি ভালোবাসি
দেবো তারই হাতে তুলিয়া
শোন গো রূপবতী-
তুমি যে চান্দের জ্যোতি জ্বলেছো মনের ঘরে
যে বানাইলো আমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে
যে বানাইলো তোমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে
নতুন গাছে যে ফল আছে,
নয়ন জুড়ায় তারে দেখিয়া
সময় মত না পাড়িলে
যাবে পথের ধুলায় পড়িয়া
আমি যে চিরসাথী জ্বালাবো প্রেমের বাতি
থাকিবো জনম ও ধরে!
যে বানাইলো তোমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে
ও যে বানাইলো আমারে,
যতন করে ধন্য ধন্য বলি তারে