পরাধীন ভারতে সেই সময়ে গান্ধীজী মাঝে মধ্যেই আসাম যেতেন। গান্ধীজী এলে ডাক পড়তো নীলকান্ত হাজারিকার ছেলের। ছোট্ট ছেলেটি গান্ধীজীকে শোনাতেন ভজন। গান্ধীজীও প্রাণ ভরে আশির্বাদ করতেন ছোট্ট সেই ছেলেটিকে। সেদিনের সেই ছোট্ট ছেলেটি পরবর্তীকালে হয়েছিলেন ভূপেন হাজারিকা
ভূপেন হাজারিকার বয়স যখন ১০ তখন দেখা হয়েছিলো আসামের বিখ্যাত কবি, নাট্যকার, ফ্লিম ডিরেক্টর জ্যোতিপ্রসাদ আগরওয়ালের সাথে; বলা যায় নতুন জন্ম হয়েছিলো ভূপেন হাজারিকার। মাত্র ১০ বছর বয়সে কোলকাতায় এসে গান রেকর্ড করলেন তিনি।
ভীষণ জনপ্রিয় হয়েছিলো সেই গান। অসমীয়া ভাষার দ্বিতীয় ছবি ইন্দুমালতী তে দুটো গান করলো বালক ভুপেন। তখনো অসমীয়া ছবিতে প্লেব্যাক কনসেপ্ট চালু হয়নি। ছবিতে অভিনয় এবং সেই সংগে গান করলেন তিনি। মাত্র ১৩ বছর বয়সে লিখলেন গান এবং সুর ও করলেন সেই গান। স্বাধীনতার মঞ্চে উধুদ্ধ সেই গান ছিলো নতুন চেতনার প্রতীক
🔊 আমার মতামত - দুর্দান্ত কথা গুলো। আর গায়কী টা অসাধারণ। শ্রদ্ধায় মাথা নুয়ে যায়, কি অসাধারণ উনার গলার কাজ আর গানের লোহরী। আপনি চির অমর হয়ে আছেন আপনার প্রিয় ভক্তদের হৃদয়ে ❤️